Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:২৭ এএম

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

জাকারিয়া খান। ছবি: সংগৃহীত

Advertisement

সাতক্ষীরায় চায়ের দোকানে কথা-কাটাকাটির একপর্যায়ে বিবাদ থামাতে গিয়ে ছুরিকাঘাতে জাকারিয়া খান (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। 

শুক্রবার (২ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে শহরের প্রাণীসম্পদ হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।

জাকারিয়া খান সাতক্ষীরা শহরের রুচিরা বেকারির মালিক আব্দুল গফুরের ছেলে। তিনি পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীনের মামাতো ভাই।

স্থানীয় ও স্বজনদের ভাষ্য অনুযায়ী, ঘটনার সময় প্রাণীসম্পদ হাসপাতাল মোড়ের একটি চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন জাকারিয়া। এ সময় দোকানে থাকা এক ব্যক্তির সঙ্গে দোকানদারের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে বিষয়টি উত্তপ্ত হয়ে উঠলে পরিস্থিতি শান্ত করতে জাকারিয়া এগিয়ে যান।

এ সময় ওই ব্যক্তি জাকারিয়াকে ছুরি দিয়ে বুকে ও পেটে আঘাত করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। গুরুতর আহত জাকারিয়া মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ শাহীন বলেন, জাকারিয়া ঝগড়ার মধ্যে জড়িত ছিলেন না। অন্যদের কথা-কাটাকাটি থামাতে গিয়ে তিনি ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই খুন

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই খুন

বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

বাবা হত্যায় ছেলের যাবজ্জীবন

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

গাজী নজরুলের এমপি পদ কি শেষ পর্যন্ত থাকছেই?

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

আরও পড়ুন

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

রূপপুরের পথে ইউরোনিয়াম

রূপপুরের পথে ইউরোনিয়াম

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম