Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ এএম

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

ছবি: সংগৃহীত

Advertisement

গাজা সিটির রিমাল এলাকায় একটি আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ছয়জন। শনিবার (৩ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আল-শিফা হাসপাতালের চিকিৎসকরা।

আল-শিফা হাসপাতাল জানিয়েছে, নিহতদের মধ্যে চারজন নারী রয়েছেন। তাদের মধ্যে একজন বয়স্ক খ্রিষ্টান নারী ও তার মেয়ে রয়েছেন।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পশ্চিম গাজা সিটির রিমাল এলাকার আল-আসালা ভবনের একটি অ্যাপার্টমেন্টে হামলাটি চালানো হয়। হামলার আগে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

আল-জাজিরার খান ইউনিস থেকে প্রতিবেদক হানি আল-শায়ের জানান, হামলার সময় বাসিন্দারা ঘুমিয়ে ছিলেন। প্রথমে যুদ্ধবিমানগুলোর শব্দ বাড়তে থাকে। এরপর পরপর তিনটি হামলা চালানো হয়। হামলায় লক্ষ্যবস্তু অ্যাপার্টমেন্টটি ধ্বংস হওয়ার পাশাপাশি ভবনটির নিচের কয়েকটি তলাতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। হামলার পর ভবনটিতে আগুন ধরে যায়। প্রায় এক ঘণ্টা ধরে আগুন জ্বলতে থাকার পর ফিলিস্তিনি সিভিল ডিফেন্সের সদস্যরা তা নিয়ন্ত্রণে আনেন।

তিনি জানান, হামলার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের উদ্ধারে অভিযান শুরু করে সিভিল ডিফেন্স। নিখোঁজদের সন্ধান ও মরদেহ উদ্ধারে অভিযান চলার সময়ও এলাকায় ইসরাইলি ড্রোন উড়তে দেখা যায় এবং নিচু দিয়ে যুদ্ধবিমান উড়ার শব্দ শোনা যায়।

তিনি আরও জানান, রিমাল গাজা সিটির ঘনবসতিপূর্ণ এলাকাগুলোর একটি। সেখানে হাজারো বাস্তুচ্যুত মানুষ অস্থায়ী তাঁবু ও আশ্রয়কেন্দ্রে বসবাস করছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

১০০ টাকার জেরে ব্যবসায়ীকে হত্যা

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই খুন

ছোট ভাইয়ের হাঁসুয়ার কোপে বড় ভাই খুন

নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

প্রেস টিভির দাবি নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন

ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই

ইসরাইলে বিমান বিধ্বস্ত

ইসরাইলে বিমান বিধ্বস্ত

পশ্চিমারা কেন নেতানিয়াহুর পতন চায়?

পশ্চিমারা কেন নেতানিয়াহুর পতন চায়?

আরও পড়ুন

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব

হুথিদের ঠেকাতে ইয়েমেনে ১ লাখ সেনা পাঠাচ্ছে সৌদি আরব

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

গাজায় বসতবাড়িতে বিমান হামলা চালাল ইসরাইল, নিহত ৫

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

জরুরি মজুত থেকে ১০ কোটি ব্যারেল জ্বালানি ছাড়বে জি-৭

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

দক্ষিণ আফ্রিকায় নতুন করে এসাইলাম আবেদন করার সুযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম