Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

Advertisement

Icon

সেনবাগ প্রতিনিধি

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪৯ এএম

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

ছবি: যুগান্তর

Advertisement

মেলা থেকে বাড়ি ফেরার পথে নোয়াখালীর সেনবাগে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পিকআপে মিছিল করার অভিযোগে ৯ কিশোরকে আটক করেছে পুলিশ। 

শুক্রবার (২ অক্টোবর) রাতে উপজেলার ভূইয়া দিঘী এলাকায় এ ঘটনা ঘটে। আটক কিশোরদের বয়স ১৫ থেকে ১৭ বছরের মধ্যে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী এলাকা থেকে একটি খালি পিকআপ ফেনী-নোয়াখালী মহাসড়ক ধরে সেবারহাটের দিকে যাচ্ছিল। গাড়িটি সেনবাগ উপজেলা স্টেডিয়ামের সামনে পৌঁছালে একদল কিশোর সেটির গতি থামিয়ে সেবারহাট যাওয়ার কথা বলে উঠে পড়ে এবং পথিমধ্যে ভূইয়া দিঘী এলাকায় উচ্চস্বরে 'জয় বাংলা' স্লোগান দিতে শুরু করে। পিকআপটি সেনবাগ রাস্তার মাথা এলাকা পার হওয়ার সময় বিষয়টি স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের দৃষ্টিগোচর হয়। 

এরপর তারা মোটরসাইকেল নিয়ে গাড়িটির পিছু ধাওয়া করে এবং ভূইয়া দিঘী এলাকায় পিকআপটির পথরোধ করে ঘেরাও করে ফেলে। সেখান থেকে ৯ কিশোরকে আটক করে ছাত্রদল নেতাকর্মীরা। এ সময় তাদের সঙ্গে থাকা আরও কয়েকজন দৌড়ে পালিয়ে যায়।

আটক কিশোরদের মারধর করার পর ছাত্রদলের নেতা-কর্মীরা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের নিজেদের হেফাজতে নেয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলন জানান, ছমিরমুন্সিরহাট এলাকা থেকে সেবারহাটের দিকে যাওয়ার পথে পিকআপে 'জয় বাংলা' স্লোগান দিলে ছাত্রদলের নেতাকর্মীরা ওই কিশোরদের আটক করে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাদের হেফাজতে নেয়। তারা বর্তমানে থানায় রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে আটক ৩৬৩

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

চট্টগ্রামে আ.লীগের ১২ নেতাকর্মী আটক

পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, অতঃপর...

পাসপোর্টে বাবার পরিচয় বদলে মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, অতঃপর...

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

লক্ষ্মীপুরে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক ৫৪৭

ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

মিছিলের প্রস্তুতিকালে উপজেলা আ.লীগের সভাপতিসহ আটক ১৫

আরও পড়ুন

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

ইউরোপে পাঠানোর নামে অফিস খুলে প্রতারণা দম্পতির, এখন প্রতিবেশী দেশে তারা

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

পিকআপে চড়ে ‘জয় বাংলা’ স্লোগান, অতঃপর...

রূপপুরের পথে ইউরোনিয়াম

রূপপুরের পথে ইউরোনিয়াম

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

ঝগড়া থামাতে যাওয়ায় কাল হলো জাকারিয়ার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম