Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫১ পিএম

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

ফাইল ছবি

Advertisement

সাতক্ষীরার পাটকেলঘাটায় শিশু ধর্ষণ মামলায় মো. রওশন শেখ নামে এক আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বক্কর সিদ্দিক এ রায় ঘোষণা করেন।

আদালত সূত্রে জানা যায়, পাটকেলঘাটা থানার জিআর মামলা নম্বর ৪৩/২৫ এবং শিশু সহিংসতা মামলা নম্বর ১৫৯/২৬-এর এজাহারকারী মো. কামরুল শেখ। নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় ২০২৫ সালের ২৩ মে মামলাটি দায়ের করা হয়। পরে একই বছরের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ।

মামলার পরবর্তী কার্যক্রম শেষে ২০২৬ সালের ১২ এপ্রিল আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ও ৯(৪)(খ) ধারায় অভিযোগ আনা হয়।

মামলার বিচার চলাকালে আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন। তাদের মধ্যে আটজন সাধারণ সাক্ষী, একজন চিকিৎসক, একজন তদন্ত কর্মকর্তা এবং ফৌজদারি কার্যবিধির ২২ ধারায় জবানবন্দি গ্রহণকারী একজন ম্যাজিস্ট্রেট ছিলেন।

সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারার অভিযোগ প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। এ অপরাধে রওশন শেখকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ছয় মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।

মামলায় রাষ্ট্রপক্ষে ছিলেন পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ আলমগীর আশরাফ। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট ওয়ালীউল্লাহ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ

সাতক্ষীরায় বেড়িবাঁধে ভাঙন, শঙ্কায় ১০ গ্রামের মানুষ

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ কর্মসূচিতে দু’পক্ষের সংঘর্ষে আহত ১১

মধ্যরাতে মরিয়মের দাফন সম্পন্ন, বিচারের দাবি স্বজনদের

মধ্যরাতে মরিয়মের দাফন সম্পন্ন, বিচারের দাবি স্বজনদের

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের বিচার দাবিতে কুশপুত্তলিকা দাহ

দ্বিতীয় স্ত্রী মরিয়মের মৃত্যু: গাজী নজরুলের বিচার দাবিতে কুশপুত্তলিকা দাহ

মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধার মামার প্ররোচনায় বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে মরিয়মের আত্মহত্যা

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের পর যা বললেন সেই গাড়িচালক

এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর লাশ উদ্ধারের পর যা বললেন সেই গাড়িচালক

আরও পড়ুন

ঝাড়-ফুঁক নয়, সঠিক সময়ের চিকিৎসায় বাঁচল শিশু ইসরাতের প্রাণ

ঝাড়-ফুঁক নয়, সঠিক সময়ের চিকিৎসায় বাঁচল শিশু ইসরাতের প্রাণ

মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ

মায়ের হাতে হাত রেখে কিশোর অপরাধকে ‘না’ বলার শপথ

ট্রেনের ছাদ থেকে রাবি রেলস্টেশনে পাথর নিক্ষেপ

ট্রেনের ছাদ থেকে রাবি রেলস্টেশনে পাথর নিক্ষেপ

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

সাতক্ষীরায় শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম