Logo
Logo
×

Advertisement

অন্যান্য

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি

ছবি: যুগান্তর

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি মো. আবু সাদিক কায়েমের খাগড়াছড়ি সদরস্থ পৈতৃক বাসভবনে অগ্নিসংযোগের চেষ্টার ঘটনায় সমবেদনা জানিয়েছেন বিএনপি ও জামায়াতের দুই সংসদ সদস্য। 

রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সাদিক কায়েমের বাসায় যান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও খাগড়াছড়ির সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ ভূঁইয়া এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এ সময় তারা সাদিক কায়েমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং ঘটনার বিষয়ে খোঁজখবর নিয়ে সমবেদনা জানান। পরিদর্শনকালে দুই সংসদ সদস্যই এ ধরনের অগ্নিসংযোগের চেষ্টার ঘটনার নিন্দা জানান।  

এ সময় শাহজাহান চৌধুরী বলেন, দেশে শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা বজায় রাখতে এ ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্যের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। অপরাধীদের রাজনৈতিক পরিচয় যা-ই হোক, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। 

আব্দুল ওয়াদুদ ভূঁইয়া জানান, ফ্যাস্টিট আওয়ামী লীগ এদেশের মানুষকে মারতে মারতে পালিয়ে গেছে। আবার মানুষ হত্যা করে, জানমালের ক্ষতি করে এদেশে ফিরে আসতে চায়। সেটা কখনো সম্ভব নয়। অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের প্রশাসন ইতোমধ্যে শনাক্ত করেছে। খুব শিগগিরই তাদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে বলে তিনি আশা প্রকাশ করেন। 

দুই সংসদ সদস্য সাদিক কায়েম ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাদিক কায়েমের বাড়িতে হামলা, বিবৃতিতে যা বলল জামায়াত

সাদিক কায়েমের বাড়িতে হামলা, বিবৃতিতে যা বলল জামায়াত

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজে মিলল ৩ যুবক-কারা তারা?

সাদিক কায়েমের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, ফুটেজে মিলল ৩ যুবক-কারা তারা?

জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য

জুলাইয়ে শত শত পুলিশ সদস্য নিহত—ফজলুরের তথ্য অসত্য

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে সেনাবাহিনী, নিরাপত্তার আশ্বাস

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির

সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির

আরও পড়ুন

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি

সাদিক কায়েমের বাড়ি পরিদর্শনে বিএনপি-জামায়াতের ২ এমপি

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান

গণঅভ্যুত্থানে অংশ নেওয়া সব দলকে ঐক্যবদ্ধ করার আহ্বান

ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের আইনি নোটিশ

ফাহিম ফারুকীকে ইসলামী আন্দোলনের আইনি নোটিশ

আবু হানিফের পোস্ট ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন

ফজলুর রহমান ও রুমিন ফারহানা নিষিদ্ধ আ.লীগের দায়িত্ব নিয়েছেন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম