Logo
Logo
×

Advertisement

রাজনীতি

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

ফাইল ছবি

Advertisement

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোলবোমা ও কেরোসিন দিয়ে আগুন ধরানোর চেষ্টা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তিনি এর জন্য কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করেছেন। এই ঘটনার প্রতিবাদ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

রোববার (২২ নভেম্বর) ভোরে নিজের ফেসবুক পোস্টে সাদিক জানান, ভোর রাত সাড়ে ৩টার দিকে ঘটনাটি ঘটে। তখন বাড়িতে ছিলেন তার বাবা-মা। সাদিকের ভাষ্য অনুযায়ী, হামলাকারীরা বাড়ির চারপাশে পেট্রোলবোমা ছুড়ে এবং ঘরের দরজার সামনে কেরোসিন ঢেলে আগুন দেওয়ার চেষ্টা করে। ঘরের ভেতরে আগুন ছড়ানোর আগেই এলাকাবাসী তা নিভিয়ে ফেলেন, ফলে বড় ক্ষতি এড়ানো গেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ২২ নভেম্বর এক বিবৃতিতে এই ঘটনার প্রতিবাদ জানান। তিনি বলেন, ‘আজ রাত ৩টার পর নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুষ্কৃতিকারীরা ডাকসু ভিপি এবং জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক কায়েমের খাগড়াছড়ির গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করে। পরে কেরোসিন ঢেলে সেখানে অগ্নিসংযোগ করা হয়। এতে বাড়ির আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্রের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা আওয়ামী ফ্যাসিস্টদের এই বর্বর তাণ্ডবতা, নাশকতা ও নৈরাজ্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’

তিনি এ ঘটনাকে বর্বর তাণ্ডব, নাশকতা ও নৈরাজ্য উল্লেখ করে বলেন, ‘অতীতেও ফ্যাসিস্ট আওয়ামী লীগ দেশে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও ও সহিংসতা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে। তাদের কর্মকাণ্ডের ইতিহাস হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নৈরাজ্যের ইতিহাস। তাদের তাণ্ডব, নাশকতা, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও দেশবিরোধী কর্মকাণ্ড সব সীমা অতিক্রম করছে। এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিণতি কখনোই শুভ হবে না।’

বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রীরও সমালোচনা করেছেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রনেতৃবৃন্দ ও ডাকসু নেতৃবৃন্দের বাসাবাড়ি, স্থাপনা ও আবাসস্থলের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে স্বরাষ্ট্রমন্ত্রী চরম ব্যর্থতা ও উদাসীনতার পরিচয় দিয়েছেন। আমরা সরকারের এ নিষ্ক্রিয়তা ও উদাসীনতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতার আন্দোলনের নেতৃবৃন্দকে লক্ষ্য করে যেভাবে হামলা ও নাশকতার চেষ্টা চলছে, তা প্রতিরোধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে। এসব নেতার ব্যক্তিগত নিরাপত্তা এবং তাদের বাসাবাড়ির সুরক্ষা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্কতা ও দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। অন্যথায় সরকারের প্রতি জনগণের ক্ষোভ আরও বাড়বে। আমরা ডাকসুর ভিপি সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত দুষ্কৃতিকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির

সাদিক কায়েমের বাড়িতে হামলা কাপুরুষোচিত: জামায়াত আমির

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ

প্রবাসে থেকেও দেশের উন্নয়নে কাজ করতে হবে

অস্ট্রেলিয়ায় জামায়াত আমির প্রবাসে থেকেও দেশের উন্নয়নে কাজ করতে হবে

‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

ঢাকায় বিক্ষোভ সমাবেশ ‘এক শর্তে’ আ.লীগের বিরুদ্ধে লড়াইয়ে নামবে জামায়াত

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়

‘আমার ওপর কোনো ধরনের চাপ নেই’ বলে জামায়াত নেতার পদত্যাগ

‘আমার ওপর কোনো ধরনের চাপ নেই’ বলে জামায়াত নেতার পদত্যাগ

আরও পড়ুন

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

আওয়ামী ফ্যাসিস্টরা সব সীমা অতিক্রম করেছে: মিয়া গোলাম পরওয়ার

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ স্ট্যাটাস দেওয়া যুবলীগ নেত্রী গ্রেফতার

‘সরকারের ৯০% পতন হয়ে গেছে’ স্ট্যাটাস দেওয়া যুবলীগ নেত্রী গ্রেফতার

মাশরাফির বিরুদ্ধে সহিংসতায় অর্থ যোগানের অভিযোগ রাশেদ খানের

মাশরাফির বিরুদ্ধে সহিংসতায় অর্থ যোগানের অভিযোগ রাশেদ খানের

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে এনসিপির প্রতিনিধি দল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম