অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে বিরোধীদলীয় নেতার মতবিনিময়
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম
ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের সঙ্গে এক মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ার সিডনির চুল্লোরাতে এই মতবিনিময় সভা ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।
মতবিনিময় সভাটি অত্যন্ত আন্তরিক, হৃদ্যতাপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের আমির বলেন, ‘আপনারা বিভিন্ন মুসলিম কমিউনিটিকে একই ছাতার নিচে ঐক্যবদ্ধ করে সমাজের কল্যাণে অবদান রাখছেন। এ জন্য আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করি, আপনাদের এই ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে অস্ট্রেলিয়ার মূলধারার সমাজে মুসলিম কমিউনিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
মুসলিম কমিউনিটির ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রাখার জন্য অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিলের প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।
মতবিনিময় সভায় জামায়াতের আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ডা. মোসলেহ উদ্দিন ফরিদ, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ও সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এসএম খালিদুজ্জামান।

-6b011599a2550.webp)