Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাজধানীতে আজ বিক্ষোভ-সমাবেশ জামায়াতের

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৩:০৭ এএম

রাজধানীতে আজ বিক্ষোভ-সমাবেশ জামায়াতের

ফাইল ছবি

Advertisement

গোপালগঞ্জসহ দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও লুটপাট ঠেকাতে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে জামায়াতে ইসলামী। 

দলটির ঢাকা মহানগরের উদ্যোগে দুপুর ১টা ১৫ মিনিটে বায়তুল মোকাররমের উত্তর গেটে এই কর্মসূচি পালিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। 

কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় ও মহানগরের নেতারা বক্তব্য রাখবেন।

এদিকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে নাগরিক নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ এবং জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১০০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতের ঢাকা মহানগর উত্তর। কেন্দ্রীয় সংগঠনের ঘোষিত ৪০ দিনের কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে আরও ৬০ দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার রাজধানীতে ‘চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাসে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা’ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। 

এ সময় তিনি বলেন, আমাদের শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন, মহিলা সংগঠন এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেবেন। প্রতিদিন একটি ওয়ার্ডে বড় নাগরিক সমাবেশ হবে। সেই সমাবেশকে কেন্দ্র করে মিছিল, সভা ও গণসংযোগ চলবে। রমজান মাসে ধর্মীয় মর্যাদা বিবেচনায় রেখে ইফতার মাহফিল ও গণসংযোগসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ফেব্রুয়ারি শেষে মার্চ মাসে নতুন কর্মসূচি নেওয়া হবে।

রাজধানীর মগবাজার আল ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, মহানগরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দিন মানিক, ইয়াসিন আরাফাত, প্রচার-মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসার গেটে আগুন, পরিদর্শনে জামায়াত নেতারা

বড়াইগ্রামে জামায়াতের ১০ ইউনিটে নতুন আমির

বড়াইগ্রামে জামায়াতের ১০ ইউনিটে নতুন আমির

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

ঢাকা উত্তরে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

ঢাকা উত্তরে জামায়াতের ১০০ দিনের কর্মসূচি ঘোষণা

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াতের শীর্ষ নেতা

যে কারণ দেখিয়ে পদত্যাগ করলেন কোটালীপাড়া জামায়াতের শীর্ষ নেতা

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিলেন ডা. শফিকুর, এক মঞ্চে উঠা নিয়ে যা জানাল জামায়াত

আরও পড়ুন

রাজধানীতে আজ বিক্ষোভ-সমাবেশ জামায়াতের

রাজধানীতে আজ বিক্ষোভ-সমাবেশ জামায়াতের

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

‘সর্বশক্তি’ নিয়ে মাঠে নামছে এনসিপি

চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খায়রুল কবির

চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খায়রুল কবির

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

চিকিৎসা শেষে  দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম