Logo
Logo
×

Advertisement

রাজনীতি

চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খায়রুল কবির

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১০:৫১ পিএম

চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খায়রুল কবির

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন

Advertisement

চোরাগোপ্তা হামলা, গাড়িতে অগ্নিসংযোগ ও ককটেল ফুটিয়ে অতীতে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খায়রুল কবির খোকন বলেন, ক্ষমতা থেকে বিদায় নেওয়ার পর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সারা দেশে নাশকতা, নৈরাজ্য ও অরাজকতা সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। গোপালগঞ্জে বহিরাগত সন্ত্রাসীদের দিয়ে থানায় অগ্নিসংযোগ করা হয়েছে। আমাদের দুজন সংসদ সদস্যের বাসায় হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। দলের সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এছাড়া নড়াইলে দুজন এবং ফরিদপুরে একজনসহ আমাদের তিনজন মানুষকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, প্রকাশ্যে অস্ত্রশস্ত্র নিয়ে তাণ্ডব চালানোর মাধ্যমে তারা প্রমাণ করেছে যে এটি কোনো রাজনৈতিক সংগঠন নয়, বরং একটি সন্ত্রাসী দল হিসেবে চিহ্নিত হয়েছে। সরকার এত দিন চরম ধৈর্য, সংযম ও সহনশীলতার পরিচয় দিয়েছে। অতীতে গুম, খুন ও ক্রসফায়ারের মতো মানবতাবিরোধী অপরাধ হলেও বর্তমান সরকার এখন পর্যন্ত একটি গুলিও ছোড়েনি। থানা লুট ও মানুষ হত্যার পরও পুলিশ ধৈর্য ধরেছে।

ধৈর্যের সীমা শেষ হয়েছে জানিয়ে খায়রুল কবির খোকন বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন যে ‘এনাফ ইজ এনাফ’—অনেক হয়েছে, আর ধৈর্য নয়। এখন থেকে আইন প্রয়োগকারী সংস্থা ও জনগণকে সঙ্গে নিয়ে কঠোর হস্তে সব সন্ত্রাস ও নাশকতা দমন করা হবে।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, অ্যাডভোকেট আব্দুল বাছেদ, একেএম গোলাম কামাল, দ্বীন মোহাম্মদ দিপু, ফারুক উদ্দিন ভূঁইয়া, খবিরুল ইসলাম বাবুল, জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

আরও পড়ুন

চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খায়রুল কবির

চোরাগোপ্তা হামলা চালিয়ে কেউ কখনো ক্ষমতায় যেতে পারেনি: খায়রুল কবির

চিকিৎসা শেষে দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

চিকিৎসা শেষে  দেশে ফিরেছেন খন্দকার মোশাররফ

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

মঞ্জুর গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় যা বলল জামায়াত

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম