Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:২৪ পিএম

তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

Advertisement

নরসিংদীর পলাশে বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মাসুম মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে কোনো একসময় ঘোড়াশাল-পলাশ বাইপাস সড়কের রিজেন্ট পাওয়ার প্ল্যান্টের সামনে বিদ্যুতের তার চুরি করতে যায় মাসুম। এ সময় বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সড়কের পাশে এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পলাশ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং নিহতের পরিচয় শনাক্ত করে।

এ বিষয়ে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর ঘোড়াশাল জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মনোয়ার হোসেন সুমন জানান, চুরি করার চেষ্টা করা বিদ্যুতের তারটি মনোহরদী উপজেলা লাইনের একটি অংশ। ওই লাইনে বিদ্যুৎ সরবরাহ ছিল না। ধারণা করা হচ্ছে, তারটি পড়ে গিয়ে পলাশের ১১ কেভি বিদ্যুৎ লাইনের সংস্পর্শে আসায় এ দুর্ঘটনা ঘটে।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

নরসিংদীতে আধিপত্য নিয়ে টেঁটাযুদ্ধ, আহত ১২

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল: ‘এআই কারসাজি’ বলছেন ভূমি কর্মকর্তা

ঘুস নেওয়ার ভিডিও ভাইরাল: ‘এআই কারসাজি’ বলছেন ভূমি কর্মকর্তা

আরও পড়ুন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

ঝালকাঠিতে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৩ জন

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ঢাবি ছাত্রলীগ নেতার

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

মিয়ানমারে সিমেন্ট পাচারকালে কার্গো বোটসহ আটক ৫

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

ব্যাংক ও কলেজে আগুন দিয়েও ধর্মঘটে ব্যর্থ নিষিদ্ধ ছাত্রলীগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম