Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

Icon

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:২৪ পিএম

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

ছবি: সংগৃহীত

Advertisement

নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত ব্যাংকটির জিনারদী শাখায় এ ঘটনা ঘটে। এতে ব্যাংকের কয়েকটি স্থানে আগুন ধরে যায়। তবে আগুন লাগার পরপরই স্থানীয়রা তা নিভিয়ে ফেলেন।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা ব্যাংকের শাখাটিতে অন্তত চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। তবে এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

এ বিষয়ে ব্যাংকের নৈশপ্রহরী আফাজউদ্দিন জানান, তিনি ঘুমিয়ে ছিলেন। এ সময় একটি শব্দ শুনতে পান। এরপর পোড়া গন্ধ বের হলে গেট খুলে ওপরের কর্মকর্তাকে ডাকেন। বাইরে বের হয়ে আগুন দেখতে পান। পরে পানি দিয়ে আগুন নেভান। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখেননি।

এ বিষয়ে পলাশ থানার সেকেন্ড অফিসারের সঙ্গে কথা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত নন। এ বিষয়ে খোঁজ নিয়ে পরে জানাবেন।

এদিকে এ ঘটনার পর স্থানীয়রাসহ ব্যাংকটিতে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

ইটভাটা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

স্ত্রীসহ পরিবারের সদস্যদের পর্নো ভিডিও তৈরি করে বিক্রি, অতঃপর...

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

নরসিংদী জেলা মহিলা পরিষদের সভানেত্রী আশালতা সাহা আর নেই

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

‘পোশাক খাতকে অস্থিতিশীল করতে উসকানি দিচ্ছে অপশক্তি’

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

নির্বাচনি ওয়াদা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ বিএনপি: খায়রুল কবির খোকন

আরও পড়ুন

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

‘ক্যাম্পের জীবন আর নয়, ফিরতে চাই নিজ দেশে’, খলিলুর রহমানকে রোহিঙ্গারা

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

নরসিংদীতে গ্রামীণ ব্যাংকে ৪টি পেট্রোল বোমা নিক্ষেপ

এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

এনসিপি নেতা মাহিন সরকারের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ

পদ্মার দুই পাঙাশের দাম ২১ হাজার টাকা

পদ্মার দুই পাঙাশের দাম ২১ হাজার টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম