নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ০৮:৪০ পিএম
নরসিংদীতে গ্রামীণ ব্যাংকের শাখায় পেট্রলবোমা নিক্ষেপ
|
ফলো করুন |
|
|---|---|
নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত ব্যাংকটির জিনারদী শাখায় এ ঘটনা ঘটে।
এতে শাখাটির কয়েকটি স্থানে আগুন ধরে যায়। তবে স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা ব্যাংকের ওই শাখা লক্ষ্য করে অন্তত চারটি পেট্রলবোমা নিক্ষেপ করে। আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে তা নিভিয়ে ফেলেন।
ব্যাংকটির নৈশপ্রহরী আফাজ উদ্দিন পাঠান বলেন, আমি ঘুমিয়ে ছিলাম। এ সময় একটি শব্দ শুনতে পাই। পরে পোড়া গন্ধ পেয়ে গেট খুলে বাইরে এসে আগুন দেখতে পাই। এরপর ব্যাংকের কর্মকর্তাকে ডেকে পানি দিয়ে আগুন নেভাই। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা দেখিনি।
জিনারদী শাখার ব্যবস্থাপক সুমি জানান, পেট্রলবোমা নিক্ষেপের ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। আগুন লাগার পর স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহায়তায় তা নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
খবর পেয়ে রাতেই পলাশ থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ হামলা চালিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
