Logo
Logo
×
   

সারাদেশ

স্ত্রীর মৃত্যু সইতে না পেরে মারা গেলেন স্বামী

Icon

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম

স্ত্রীর মৃত্যু সইতে না পেরে মারা গেলেন স্বামী

ফাইল ছবি

কক্সবাজারের টেকনাফে ১৪ ঘণ্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এতে এতিম হয়েছেন পুলিশ সদস্যসহ ৯ সন্তান। এ ঘটনায় এলাকায় চলছে শোকের মাতম।

স্থানীয়রা জানান, হ্নীলা ইউনিয়নের রঙ্গিখালী ৭নং ওয়ার্ডে রোববার রাতে অসুস্থতাজনিত কারণে স্ত্রী নিজ বাড়িতেই মারা যান। পরে সোমবার (১৪ আগস্ট) সকালে স্ত্রীর মৃত্যুর শোক সহ্য করতে না পেরে স্বামীও মৃত্যুবরণ করেন। 

স্বামী আহাম্মদ হোসাইন ও স্ত্রী সোয়া বিবির বৈবাহিক সম্পর্কের পরে তাদের ঘরে ৪ ছেলে ও ৫ মেয়ের জন্ম হয়। তাদের মধ্যে ছোট ছেলে বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে চাকরি করছেন। 

হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আলী বলেন, আজ আমার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের স্কুলপাড়া এলাকার আহাম্মদ ও তার স্ত্রী সোয়া বিবি মৃত্যুবরণ করেছেন, তাতে আমি শোকাহত। মরহুমদ্বয়ের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি তাদের সন্তানদের যেন আল্লাহ ধৈর্যধারণ করার তৌফিক দেন, সেই কামনা করছি।  

টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, বাংলাদেশ পুলিশে কর্মরত কামালের মা-বাবা একই দিনে মৃত্যুবরণ করেছেন, খবরটি শুনেছি। তাতে আমরা অত্যন্ত মর্মাহত। পাশাপাশি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করছি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম