Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে পিতা-পুত্রের মৃত্যু

Advertisement

Icon

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৭ আগস্ট ২০২৬, ০৫:৫৯ পিএম

গোপালগঞ্জে বিদ্যুৎস্পর্শে পিতা-পুত্রের মৃত্যু

ফাইল ছবি

Advertisement

গোপালগঞ্জ সদর উপজেলায় জমিতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে পিতা ও পুত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জালালাবাদ ইউনিয়নের চর বড়ফা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন—চর বড়ফা গ্রামের এনায়েত খাঁ (৪০) এবং তার ছেলে মেহেদী হাসান খাঁ (১২)। 

মেহেদী স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার দুপুর দেড়টায় তার বিদ্যালয়ে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল।

মৃত এনায়েত খাঁর ভাই মো. নূর ইসলাম খাঁ জানান, দুপুর ১২টার দিকে এনায়েত খাঁ ধানের জমিতে সেচ দিতে যান। সেখানে কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পর্শ হন। বাবাকে ছটফট করতে দেখে বাঁচাতে এগিয়ে গেলে ছেলে মেহেদী হাসানও বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা উদ্ধার করে দুজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। দুপুর ২টার দিকে হাসপাতালের জরুরি বিভাগে পৌঁছলে চিকিৎসক ডা. একেএম সিরাজুল ইসলাম দুজনকেই মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পিতা-পুত্রের এমন আকস্মিক মৃত্যুতে চর বড়ফা গ্রামসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম