Logo
Logo
×

Advertisement

সারাদেশ

অধ্যক্ষের অনিয়ম নিয়ে অভিযোগের জের

প্রভাষককে মারধরের অভিযোগ বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

Advertisement

Icon

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৩:৩৩ এএম

প্রভাষককে মারধরের অভিযোগ বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

চট্টগ্রামের পাহাড়তলী কলেজ। ফাইল ছবি

Advertisement

চট্টগ্রামের পাহাড়তলী কলেজের বাংলা বিভাগের প্রভাষক মো. মিজানুর রহমান চৌধুরীকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে নগর স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার বিরুদ্ধে। এতে ওই শিক্ষকের ডান হাতের আঙুল ভেঙে গেছে। 

শনিবার (২৯ আগস্ট) বিকালে পাহাড়তলী কলেজের ক্যাম্পাস থেকে তুলে নিয়ে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষক। বর্তমানে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ভুক্তভোগী শিক্ষকের দাবি, পাহাড়তলী কলেজের অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারের অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা নিয়ে বিভিন্ন দপ্তরে অভিযোগ করায় তার ওপর এ হামলা চালানো হয়েছে।এদিকে শনিবার দৈনিক যুগান্তরে ‘অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতা: পাহাড়তলী কলেজ গিলে খাচ্ছেন অধ্যক্ষ!’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনে অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদারের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়। এর পরই কলেজের নন-এমপিও শিক্ষক মিজানুর রহমান চৌধুরীকে মারধরের ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষক মিজানুর রহমান জানান, শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে তিনি কলেজ ক্যাম্পাসে অবস্থিত তার কক্ষে অবস্থান করছিলেন। এ সময় ফয়সাল, ইমন ও সাজিদ নামে তিনজন এসে তাকে জোরপূর্বক কলেজসংলগ্ন ওয়্যারলেস ২ নম্বর লেইনের মুখে স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ওয়াকিল হোসেন বগার অফিসে নিয়ে যান।

তিনি জানান, সেখানে নেওয়ার পর প্রথমে তার কাছ থেকে মোবাইল ফোন নিয়ে নেওয়া হয়। এরপর তাকে একটি চেয়ারে বসিয়ে বেঁধে ফেলা হয়। ওয়াকিল হোসেন বগা হাতে একটি রড নিয়ে তার সামনে দাঁড়ান। তিনি কেন অধ্যক্ষের বিরুদ্ধে অভিযোগ করেছেন, তা জানতে চেয়ে মারধর শুরু করেন। একপর্যায়ে অজ্ঞাত আরও তিনজন তাকে মারধর করেন।

মিজানুর রহমান আরও বলেন, মারধরের ঘটনায় তার ডান হাতের আঙুল ভেঙে গেছে। কব্জি রক্তাক্ত জখম হয়েছে। হাত ও পিঠেও রক্তাক্ত জখম রয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ওয়াকিল হোসেন বগা যুগান্তরকে বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। আমি আগামীতে কাউন্সিলর নির্বাচন করব। এ কারণে কেউ হয়তো এ ধরনের মিথ্যা অপপ্রচার করছে।

ওয়াকিল হোসেন বগা চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে গত ৮ জুন দলের প্রাথমিক সদস্যপদসহ তাকে বহিষ্কার করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

চট্টগ্রামে পুলিশ পরিচয়ে প্রতারণার মূলহোতা গ্রেফতার

বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

বিদেশি পিস্তল ও গুলিসহ স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেফতার

আরও পড়ুন

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

আদালত থেকে কারাগারে নেওয়ার পথে পুলিশকে ফাঁকি দিয়ে পালাল শীর্ষ সন্ত্রাসী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম