Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

Advertisement

Icon

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৪ পিএম

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

ছবি: গ্রেফতার মো. আলমগীর

Advertisement

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সরফভাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও প্রকৌশলী ওসমান গনিকে হত্যাচেষ্টা মামলার আসামি মো. আলমগীরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে সরফভাটা ইউনিয়নের নিজ বাড়ি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার আলমগীর সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৌলানা গ্রামের তমাছ উদ্দীনের বাড়ির মৃত কালাবালির ছেলে। পুলিশ ও মামলার বাদী সূত্র জানিয়েছে, তার বিরুদ্ধে অপহরণসহ একাধিক মামলা রয়েছে।

মামলার এজাহার ও বাদীর অভিযোগ অনুযায়ী, গত বছরের ২২ মার্চ রাতে সরফভাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ওসমান গনির বসতঘরে পূর্বপরিকল্পিতভাবে হামলা চালানো হয়। এ সময় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র ব্যবহার করে ওসমান গনি ও তার পরিবারের সদস্যদের হত্যার চেষ্টা করা হয়। মামলার ৬ নম্বর এজাহারভুক্ত আসামি আলমগীরের বিরুদ্ধে ওসমান গনির মায়ের দুই হাঁটুতে গুলি করে গুরুতর আহত করার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, মামলাটির এজাহারভুক্ত আসামিদের মধ্যে কয়েকজন জামিনে আছেন। অন্যরা পলাতক রয়েছেন। এ মামলায় আলমগীরই প্রথম গ্রেফতার হওয়া আসামি।   

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীরের নিজ বাড়িতে আসার খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে, মামলার বাদী ওসমান গনি বর্তমানে উন্নত চিকিৎসার জন্য ভারতে অবস্থান করছেন। তিনি মুঠোফোনে বলেন, গ্রেফতার আলমগীর হামলার সময় প্রকাশ্যে অস্ত্র হাতে অংশ নিয়েছিলেন। এর আগে তার বিরুদ্ধে জনসমাগমের মধ্য থেকে অপহরণেরও অভিযোগ রয়েছে। মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

চট্টগ্রাম বন্দরের এনসিটি ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

সাবেক ভূমিমন্ত্রীসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

শাটডাউনে অচল চুয়েট, মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে বিশ্বের ১২ অধ্যাপকের বিবৃতি

আরও পড়ুন

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

রংপুর পাবলিক লাইব্রেরি ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

ঐতিহ্য হারিয়ে ধুঁকছে পাঠকখরায়

স্কুলছাত্রীর লাশ ঘিরে মিলছে নানা তথ্য যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

যশোরে মন্দির দখলে নিতে ইসকনের অপতৎপরতা

খুলনা সিটি নির্বাচন বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

বিএনপির বাধা কোন্দল গ্রুপিং জামায়াতের টার্গেট ‘মেয়র’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম