Logo
Logo
×

Advertisement

জাতীয়

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫১ পিএম

জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জন কারাগারে

অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ছবি: সংগৃহীত

Advertisement

রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর কেন্দ্রীয় কার্যালয়ে ঢুকে অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ৫৪ ধারায় গ্রেফতার ২৭ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের জামিন আবেদনের ওপর শুনানির জন্য সোমবার (২৮ সেপ্টেবর) দিন ধার্য করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম ২৭ জনকে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে হাজির করেন। এ সময় তাদের ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আসামিপক্ষের করা জামিন আবেদনের শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়।

কারাগারে যাওয়া আসামিরা হলেন- মো. দিদারুল আলম তুহিন (৫০), ইমান আহমেদ ইমন (৪৫), মোল্লা মো. শাহজাহান সিরাজ (৩৮), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মালিখা (৩৯), মো. রবিউল ইসলাম (২৮), মিলন কুমার মহন্ত (৪৯), মো. কাউসার হোসেন (৫৫), অঞ্জন শিল (৫০), জালাল উদ্দীন মন্ডল (৫২), আব্দুল লতিফ (৪৯), শামীম আহমেদ (৫৫), আহাম্মেদ আহসান হাবিব (৪৩), মো. সুজন আলী (৩২), মো. তসিকুল ইসলাম (৩৭), মো. সাইফুল্লাহ সায়েক (৪২), নয়ন আলী সাজিদুল ইসলাম তুহিন (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৩২), মো. আলমগীর হোসেন (৪২), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাশিদুল হক (৪৪) ও মীর মুক্তিসুর রহমান (৫১)। 

আটক রাখার আবেদনে বলা হয়, শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে বিশেষ আইনশৃঙ্খলা ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা সংবাদ পান, পল্টনে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে একদল লোক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে। 

খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা ঘটনাটির বিষয়ে কোনো সন্তোষজনক বা বৈধ জবাব দিতে পারেননি বলে আবেদনে উল্লেখ করা হয়।

পুলিশ বলছে, আটক ব্যক্তিরা কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার সুষ্ঠু তদন্ত, আটক ব্যক্তিদের নাম-ঠিকানা যাচাই এবং ঘটনার মূল রহস্য উদঘাটনের স্বার্থে তাদের জেলহাজতে রাখা প্রয়োজন।

রোববার সন্ধ্যা ৭টার দিকে আসামিদের আদালতের হাজতখানায় নেওয়া হয়। পরে তাদের আদালতে হাজির করে জেলহাজতে আটক রাখার আবেদন করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

দর্শনা উপজেলায় নিষিদ্ধ ছাত্রলীগ সভাপতি আরিফুল গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

বিএনপি নেতাকে হত্যাচেষ্টা মামলার আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

নারায়ণগঞ্জে আওয়ামীলীগের নেতাকর্মীসহ গ্রেফতার ১০৫

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর-হামলার মূল পরিকল্পনাকারী গ্রেফতার

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আরও পড়ুন

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়া সেনাবাহিনীর উপপ্রধানের সাক্ষাৎ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

শিল্পকলায় অনিয়ম-অভিযোগ নিয়ে নাট্যকর্মীদের ক্ষোভ

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

সংবিধানে ফিরছে ‘মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম