Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে পরিকল্পনা নিচ্ছে সরকার: মীর হেলাল

Advertisement

Icon

‎রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ পিএম

পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে পরিকল্পনা নিচ্ছে সরকার: মীর হেলাল

ছবি: সংগৃহীত

Advertisement

পার্বত্য চট্টগ্রামবিষয়ক এবং ভূমি মন্ত্রণালয়েরর প্রতিমন্ত্রী মীর মো. হেলাল উদ্দিন বলেছেন, পাহাড়ে অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে সরকার পরিকল্পনা নিচ্ছে। এ লক্ষ্যে সরকারের দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনার চিন্তা রয়েছে। বুধবার রাতে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইনশৃঙ্খলাসংক্রান্ত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের দেওয়া ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এখানে শুধু তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান পরিচালনা করে সংঘাতের স্থায়ী সমাধান সম্ভব নয়। সমস্যার স্থায়ী সমাধান ও শান্তি ফেরাতে দীর্ঘমেয়াদি ও সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। তাই শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অবকাঠামো উন্নয়ন ও কর্মসংস্থান গঠনের মাধ্যমে সমাজ থেকে অন্ধকার দূর করাই সরকারের প্রধান লক্ষ্য।

‎তিনি বলেন, কোথাও গোলাগুলি হলে তাৎক্ষণিকভাবে পুলিশ, বিজিবি বা সেনাবাহিনী পাঠিয়ে কিছু অস্ত্র উদ্ধার করা সাসটেইনেবল সমাধান নয়। এখানে আত্মকর্মসংস্থান ও উন্নত শিক্ষার ব্যবস্থা নিশ্চিত করা গেলে অবৈধ অস্ত্রের ঝনঝনানি ও সহিংসতা কমে আসবে।

প্রতিমন্ত্রী আরও বলেন, সভা-সমাবেশ ও রাজনৈতিক কর্মসূচি পালন সবার গণতান্ত্রিক অধিকার। রোড মার্চের নামে কেউ জনগণের জানমালের কোনো ক্ষতি বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির চেষ্টা করলে তখন কাউকে ছাড় দেওয়া হবে না।

জেলা প্রশাসক নাজমা আশরাফির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রাঙামাটির সংসদ-সদস্য দীপেন দেওয়ান, রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান দীপন তালুকদার দিপু, পুলিশ সুপার মো. আব্দুর রকিব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিনসহ জেলা বিএনপির নেতা ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এআই প্রযুক্তির অপব্যবহার করে বিদেশে বসে সরকার পতন সম্ভব নয়: পার্বত্য প্রতিমন্ত্রী

এআই প্রযুক্তির অপব্যবহার করে বিদেশে বসে সরকার পতন সম্ভব নয়: পার্বত্য প্রতিমন্ত্রী

বাবাকে হত্যায় ছেলেসহ দুজনের মৃত্যুদণ্ড

বাবাকে হত্যায় ছেলেসহ দুজনের মৃত্যুদণ্ড

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, রাঙামাটির ঝুলন্ত সেতু আবারও বন্ধ

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি, রাঙামাটির ঝুলন্ত সেতু আবারও বন্ধ

প্রতিমন্ত্রী মীর হেলালের সহযোগিতায় চবির ৫ নারী হলে ফ্রিজ

প্রতিমন্ত্রী মীর হেলালের সহযোগিতায় চবির ৫ নারী হলে ফ্রিজ

রাঙামাটিতে সাঁজোয়া যান নিয়ে প্রশিক্ষণ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

রাঙামাটিতে সাঁজোয়া যান নিয়ে প্রশিক্ষণ, বিভ্রান্ত না হওয়ার আহ্বান

চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

চলতি মাসে দেশব্যাপী শুরু হচ্ছে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন: স্বাস্থ্যমন্ত্রী

আরও পড়ুন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

নাটোরে সোনালী ব্যাংকে জালিয়াতি দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

দুইজনের দেশত্যাগে নিষেধাজ্ঞায় চিঠি, ৫ কর্মকর্তা সাময়িক বরখাস্ত

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম