Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কুমিল্লায় পুকুরে ডুবে জমজ শিশুর মৃত্যু

Advertisement

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ পিএম

কুমিল্লায় পুকুরে ডুবে জমজ শিশুর মৃত্যু

প্রতীকী ছবি

Advertisement

কুমিল্লার বরুড়ায় পুকুরের পানিতে ডুবে ১৮ মাস বয়সি জমজ কন্যা শিশু মৃত্যুর খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাছিয়াপুকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলো- জুনাইরা আক্তার ও তাসলিমা আক্তার। তারা কাছিয়াপুকুরিয়া গ্রামের জসীম উদ্দিনের জমজ মেয়ে। এ ঘটনায় পরিবার এবং স্বজনদের মাঝে শোকাবহ অবস্থার সৃষ্টি হয়েছে। 

পুলিশ এবং স্থানীয়রা জানায়, মঙ্গলবার সকালে জমজ দুই কন্যা শিশু খেলতে গিয়ে পুকুরে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজির পর পুকুরের পানি থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ইনচার্জ ডা. জহিরুল ইসলাম বলেন, পানিতে ডুবে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে সকাল ১০টা ৫০ মিনিটের দিকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করেছি। 

বরুড়া থানার ওসি কাজী নাজমুল হক বলেন, জমজ কন্যা শিশুর মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

কেন্দ্র থেকে বহিষ্কৃত দুই যুবদল নেতাকে সভাপতি ঘোষণা এমপির

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

মুরগির খাঁচার নিচে রাখা ছিল বিদেশি পিস্তল, ৬ রাউন্ড গুলি

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আ.লীগ নেত্রী বকুল গ্রেফতার

আরও পড়ুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম