Logo
Logo
×

Advertisement

সারাদেশ

হুহু করে বাড়ছে পদ্মার পানি

Advertisement

Icon

‎চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ পিএম

হুহু করে বাড়ছে পদ্মার পানি

পদ্মা নদীতে পানি বৃদ্ধিতে চরাঞ্চলে বসবাসরত নিম্নাঞ্চলের আড়াই হাজার পরিবার পানিবন্দি

Advertisement

‎‎চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে পানি বৃদ্ধির ফলে বিপৎসীমার ২৯ সেমি নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে পানি। ভারত থেকে নেমে আসা উজানের ঢলে চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি হুহু করে বাড়ছে। বিপৎসীমা ছুঁই ছুঁই করছে নদীর পানি।

শুক্রবার সকাল পর্যন্ত বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পদ্মা নদীর তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানি বৃদ্ধি পাওয়ায় পদ্মা নদীর বেড়িবাঁধের পার্শ্ববর্তী এলাকা, সদর উপজেলা ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চলে বসবাসরত নিম্নাঞ্চলের অন্তত আড়াই হাজার পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ৫৬.৫ হেক্টর জমির বিভিন্ন ফসল আক্রান্ত হয়েছে। বেশ কিছু শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে। নদী তীরবর্তী এলাকা ও চরাঞ্চলে পানিবন্দিদের তীব্র বিশুদ্ধ পানি, খাবার ও চিকিৎসার সংকট দেখা দিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মা নদীর পানি বিপৎসীমার ২৯ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। উজান থেকে নেমে আসা ঢলের কারণে পানি বৃদ্ধি হচ্ছে বলে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসান হাবীব জানিয়েছেন, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী শুক্রবার পর্যন্ত পানি বাড়বে। এরপর থেকে পানি কমার সম্ভাবনা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কেরালায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২

কেরালায় আকস্মিক বন্যায় ৫ জনের মৃত্যু, নিখোঁজ ২

পদ্মা আর গুজরাটের ইলিশের পার্থক্য বুঝবেন যেভাবে

পদ্মা আর গুজরাটের ইলিশের পার্থক্য বুঝবেন যেভাবে

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ফারাক্কার ১০৯ গেট খোলা: প্লাবনে ৩ হাজার পরিবার পানিবন্দি, ২০ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস

ফারাক্কা ব্যারাজের ১০৯ গেট খোলা বাড়ছে পদ্মার পানি, বন্যার আভাস

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম