Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বিএসএফের হাতে ৫ বাংলাদেশি আটক, অপেক্ষায় পরিবার

Advertisement

Icon

বাঘা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ এএম

বিএসএফের হাতে ৫ বাংলাদেশি আটক, অপেক্ষায় পরিবার

গত ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তে তাদের আটক করা হয়। সংগৃহীত ছবি

Advertisement

ভারতের সীমানায় ঢুকে পড়ায় ৫ বাংলাদেশিকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গত ৭ সেপ্টেম্বর রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের বাংলাবাজার এলাকা থেকে পাট কিনে নৌকায় ফেরার পথে আটক হন তারা।

আটকরা হলেন— রাজশাহীর বাঘা উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের আলাইপুর মধ্যপাড়া গ্রামের গোলাম মোস্তফার কলেজ পড়ুয়া ছেলে মোশাররফ হোসেন (২৬), ইয়ানজের ছেলে সাহাবুল আলী (৪০), শাহাজাহান প্রামাণিকের ছেলে বাবর আলী (৪০), সামাদ মন্ডলের ছেলে নৌকার মাঝি সাইফুল ইসলাম (৪৬) ও জামাল মন্ডলের ছেলে নৌকার মাঝি আশাদুল ইসলাম (৩৮)। এদের মধ্যে ৩ জন পাট ব্যবসায়ী এবং ২ জন নৌকার মাঝি রয়েছেন। তার মধ্যে কলেজ ছাত্র একজন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে রাজশাহীর ওপারে ভারতীয় সীমান্তের বাংলাবাজার থেকে পাট কিনে নৌকায় এপারে ফিরছিলেন তারা। রাতে নদীতে স্রোতের বিপরীতে নৌকা চালাতে গিয়ে মাঝি বাংলাদেশের সীমানা ভুল করে ভারতের সীমান্তে চলে যান। এসময় ভারতীয় সীমান্তের বিএসএফ পাট বোঝাই নৌকাসহ তাদের আটক করে নিয়ে যায়।

খবর পেয়ে পরিবারের লোকজন প্রথমে বাংলাদেশ সীমান্তের আলাইপুর বিওপি ক্যাম্পে যোগাযোগ করেন। পরে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএসএফ জানায়, তারা আমাদের আয়ত্তে নেই। উপর মহলে যোগাযোগ করতে হবে।

এদিকে আটকদের পরিবার বিষয়টি রাজশাহী-৬ আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে জানান। এমপি চাঁদ বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছেন বলে পরিবারকে জানিয়েছেন। কিন্তু ৫ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত তাদের কোথায় রাখা হয়েছে সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য মেলেনি।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সরেজমিনে আটকদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বললে কান্নায় ভেঙে পড়েন নারী-পুরুষরা।

নৌকার মাঝি আশাদুল ইসলামের মেয়ে বৈশাখী কান্নায় ভেঙে পড়ে বলেন, আপনারা আমার বাবাকে এনে দেন। বাবা ছাড়া আমাদের সংসার চালানোর দ্বিতীয় কোন মানুষ নেই। এই কয়দিন আত্মীয় স্বজনের কাছে ধার নিয়ে সংসার চলছে। এভাবে কতদিন চলবো।

কলেজ ছাত্র মোশাররফের বাবা গোলাম মোস্তফার দুচোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। তিনি বলেন, অভাবের সংসারে লেখাপড়ার ফাঁকে ফাঁকে ছেলে ব্যবসা করে। এবার পার্টনারে দুইজনের সঙ্গে পাট কেনা-বেচা করছিল।

বাবর আলীর স্ত্রী হেলেনা বলেন, কোথায় কেমন আছে জানতে পারলে তাও শান্তি পেতাম।

আসাদুলের ভাই সাহারুল ইসলাম জানিয়েছেন, বিজিবি ও বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে নিশ্চিত হয়েছেন, ভুল করে ভারতের সীমান্তে চলে যাওয়ায় বিএসএফ পাট বোঝাই নৌকাসহ তাদের আটক করেছে।

স্থানীয়রা জানান, আটক ৫ জনই এলাকার পরিচিত পাট ব্যবসায়ী ও নৌকার মাঝি। তাদের বিরুদ্ধে চোরাচালানের কোন অভিযোগ নেই।

পরিবারের পক্ষ থেকে দ্রুত তাদের ফেরত পাওয়ার জন্য সরকারের জোরালো হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

পাকুড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফকরুল হাসান বাবলু বলেন, এরা গরিব মানুষ। ভুল করে সীমান্তে চলে গেছে। দ্রুত ফেরত আনার ব্যবস্থা করা হোক।

আলাইপুর বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার মাকসুদুর রহমান প্রথমত কথা বলতে রাজি না হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ১ নম্বর ব্যাটালিয়ন রাজশাহীর মিডিয়া সেলে যোগাযোগ করতে বলেন। পরে তিনি বলেন, ওপারের (বিএসএফ)সদর খাস মহলের সঙ্গে পতাকা বৈঠক হয়েছে, কিন্তু ফেরত না দিলে আমরা কি করবো।

তিনি আরও জানিয়েছেন, সীমান্ত ভুল করে ভারতের দুই-আড়াই কিলোমিটার ভেতরে চলে গিয়েছিল। মোবাইল ফোনে বিজিবির মিডিয়া সেলে যোগাযোগ করলে সেখান থেকেও কোন তথ্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তকী ফয়সাল তালুকদার বলেন, পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি। তবে বিষয়টি জেনেছি। বিজিবির সঙ্গে কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত সমাধানের চেষ্টা করবো।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির লাশ হস্তান্তর

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জে পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করেছে বিএসএফ

সাতক্ষীরা সীমান্তে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

সাতক্ষীরা সীমান্তে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

ছুটিতে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ সদস্যের বিরুদ্ধে

ছুটিতে এসে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগ বিএসএফ সদস্যের বিরুদ্ধে

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

কুলাউড়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা

বাংলাদেশি আটকের পর ভারতীয় যুবককে ধরে আনল স্থানীয়রা

আরও পড়ুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম