Logo
Logo
×

Advertisement

সারাদেশ

চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪১ পিএম

চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

Advertisement

চুয়াডাঙ্গায় বিএডিসির গোডাউন থেকে বরাদ্দকৃত ৪৪০ বস্তা টিএসপি সার পাচারের সময় জব্দ করেছেন স্থানীয়রা। এ সময় বহন করা ট্রাকটিও আটক করা হয়।

রোববার সকালে (১৩ সেপ্টেম্বর) আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া সড়কের চিৎলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে হাপানিয়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জব্দকৃত সারসহ ট্রাকটি পুলিশ হেফাজতে নেয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিপুল পরিমাণ সরকারি সার বৈধ কাগজপত্র ছাড়াই অন্যত্র সরিয়ে নেওয়া হচ্ছিল। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা ট্রাকটি আটক করে। আটককৃত ট্রাকে থাকা চালানে পণ্যের বিবরণে টিএসপি সার এবং পরিবহণের পরিমাণসহ বিভিন্ন তথ্য হাতে লেখা ছিল। তবে চালান কপির উল্লেখিত তথ্যের সঙ্গে আটক সার, ট্রাকের গন্তব্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের তথ্যের কোনো মিল পাওয়া যায়নি।

জব্দ করা সার আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের মুদি ব্যবসায়ী মিনারুল ইসলামের। সার আটকের পর মিনারুল ইসলাম জানান, সারগুলো যশোরের নওয়াপাড়া থেকে ট্রাকে করে আনা হচ্ছিল। ইউনিয়নের কৃষকদের চাহিদা অনুযায়ী সার সরবরাহ করতে না পারায় নওয়াপাড়া থেকে সার এনে দেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে তিনি দাবি করেন।

এ ব্যাপারে আলমডাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন পলাশ বলেন, সার পাচারের সঙ্গে জড়িত অভিযুক্ত মিনারুল ইসলামসহ জব্দকৃত সার এবং ট্রাক চালককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভারতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ পৌর আ.লীগের সম্পাদক গ্রেফতার

ভারতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ পৌর আ.লীগের সম্পাদক গ্রেফতার

সরকারবিরোধী কর্মকাণ্ড, যুবলীগ নেতা গ্রেফতার

সরকারবিরোধী কর্মকাণ্ড, যুবলীগ নেতা গ্রেফতার

বিয়ের আসরে অসুস্থ ১৪ বছরের কনে, হাসপাতালে নিলেন ইউএনও

বিয়ের আসরে অসুস্থ ১৪ বছরের কনে, হাসপাতালে নিলেন ইউএনও

ভাত খাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় ভাত খাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাঁধন ও তার পরিবারের ওপর হামলায় কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাঁধন ও তার পরিবারের ওপর হামলায় কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম