Logo
Logo
×

Advertisement

সারাদেশ

ভারতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ পৌর আ.লীগের সম্পাদক গ্রেফতার

Advertisement

Icon

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫২ পিএম

ভারতে যাওয়ার পথে কার্যক্রম নিষিদ্ধ পৌর আ.লীগের সম্পাদক গ্রেফতার

মো. নাসিমুল ইসলাম

Advertisement

ভারতে যাওয়ার সময় চুয়াডাঙ্গার দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে কার্যক্রম নিষিদ্ধ রাজশাহীর গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাসিমুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুর ১২টার দিকে তাকে গ্রেফতার করা হয়।

নাসিমুল ইসলাম রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ভগবন্তপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোদাগাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক।

দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের পুলিশের ইনচার্জ এসআই তুহিন মিয়া জানান, রোববার সকালে মেডিকেল ভিসায় ভারতে যাওয়ার উদ্দেশ্যে নাসিমুল ইসলাম দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। তার পাসপোর্ট ও ভিসা যাচাইয়ের সময় আইনগত জটিলতার তথ্য পাওয়া যায়। পরে গোদাগাড়ী থানায় খোঁজ নিয়ে তার বিরুদ্ধে মামলা থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতার করা হয়।

দর্শনা থানার পরিদর্শক (তদন্ত) মোখলেসুর রহমান বলেন, গোদাগাড়ী থানায় মামলা থাকায় দর্শনা আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট থেকে নাসিমুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে রাজশাহী পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নাসিমুল ইসলামের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানার মামলা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সরকারবিরোধী কর্মকাণ্ড, যুবলীগ নেতা গ্রেফতার

সরকারবিরোধী কর্মকাণ্ড, যুবলীগ নেতা গ্রেফতার

বিয়ের আসরে অসুস্থ ১৪ বছরের কনে, হাসপাতালে নিলেন ইউএনও

বিয়ের আসরে অসুস্থ ১৪ বছরের কনে, হাসপাতালে নিলেন ইউএনও

ভাত খাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

অশ্রুসিক্ত নয়নে চিরবিদায় ভাত খাওয়া নিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ

বাঁধন ও তার পরিবারের ওপর হামলায় কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে

সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বাঁধন ও তার পরিবারের ওপর হামলায় কঠিন পদক্ষেপ নেওয়া হয়েছে

আরও পড়ুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম