Logo
Logo
×

Advertisement

সারাদেশ

নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Advertisement

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পিএম

নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

Advertisement

বানিয়াচংয়ে গোসলরত নারীদের গোপনে ছবি ধারণ কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে নারী ও শিশুসহ অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

রোববার দুপুরে পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামে এ ঘটনা ঘটে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করেন।

পুলিশ ও এলাকাবাসী জানান, কয়েকদিন আগে কাটখাল গ্রামের একটি রাস্তার পাশের পুকুরে পুকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী লুৎফুর রহমানের পক্ষের কয়েকজন নারী গোসল করছিলেন। এ সময় স্থানীয় এরাজত মিয়ার পক্ষের দুই ছেলের বিরুদ্ধে গোসলরত নারীদের গোপনে মোবাইল ফোনে ছবি ধারণের অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে এ নিয়ে কাজী লুৎফুর রহমানের পক্ষের লোকজন ও এরাজত মিয়ার পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জেরে রোববার দুপুরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে দুপক্ষের অর্ধশতাধিক লোক আহত হয়েছেন।

ওসি শেখ নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ২

মোটরসাইকেল-টমটম সংঘর্ষে নিহত ২

ইয়াবা ‘নাটক’ সাজিয়ে গ্রেফতারের অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

ইয়াবা ‘নাটক’ সাজিয়ে গ্রেফতারের অভিযোগ, ২ পুলিশ সদস্য ক্লোজড

হবিগঞ্জে শিশুকে গণধর্ষণের ঘটনায় ২ জনের কারাদণ্ড

হবিগঞ্জে শিশুকে গণধর্ষণের ঘটনায় ২ জনের কারাদণ্ড

পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

পূর্ববিরোধের জেরে যুবককে কুপিয়ে হত্যা

লিটন দাশের মরণোত্তর দেহদান হবিগঞ্জ মেডিকেলে

লিটন দাশের মরণোত্তর দেহদান হবিগঞ্জ মেডিকেলে

হবিগঞ্জের হাওড়ে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত

হবিগঞ্জের হাওড়ে দুপক্ষের সংঘর্ষে কৃষক নিহত

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম