Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম

শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি

শেরপুরে সেই বৃদ্ধ দম্পতির চিকিৎসার দায়িত্ব নিলেন ডিসি

Advertisement

দৈনিক যুগান্তরে ১৩ সেপ্টেম্বর ‘ভালোবাসার কাছে হার মানল দারিদ্রতা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর তোলপাড় শুরু হয় জেলার সর্বত্র এবং ফেসবুক প্ল্যাটফর্মে। নানা ধরনের মন্তব্য এবং ওই হতদরিদ্র বৃদ্ধ দম্পতির সাহায্যের হাত বাড়িয়ে দেন দেশ-বিদেশ থেকে অনেকে।

এছাড়াও স্থানীয়ভাবে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং ব্যক্তিরা অনেকেই সরাসরি ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে গিয়ে সাহায্য সহযোগিতা করে আসছেন।

এদিকে ১৩ সেপ্টেম্বর মধ্যরাতে শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হযরত আলী বৃদ্ধ দম্পতির বাড়িতে গিয়ে ২০ হাজার টাকা নগদ অর্থসহায়তা এবং তিন মাসের খাবার দিয়ে আসেন। একই সঙ্গে ওই পরিবারের পুরো দায়িত্ব নেন তিনি। তিনি এ সময় তার বাড়ি থেকে রান্না করা খাবার নিয়ে গিয়ে নিজ হাতে বৃদ্ধ দম্পতিকে খাইয়ে দেন। এ সময় বিএনপির বিভিন্ন নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে যুগান্তরের খবর ভাইরাল হলে তৎপর হয়ে ওঠে শেরপুরে জেলা প্রশাসন। ১৪ সেপ্টেম্বর সোমবার সকালে ওই বৃদ্ধ দম্পতির বাড়িতে ছুটে যান শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) ফরিদা ইয়াসমিন। এ সময় তিনি বৃদ্ধ দম্পতির স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং প্রতি মাসে খাবার দেওয়া, ঘর সংস্কার ও চিকিৎসার দায়িত্ব নেন। তিনি তাৎক্ষণিকভাবে স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠনের ভলান্টিয়ারদের মাধ্যমে শহরের হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে তাদের ভর্তি করে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেন।

জেলা প্রশাসকের সঙ্গে এ সময় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক কামরুজ্জামান খান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, যুগান্তর প্রতিনিধি ও শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদসহ বিভিন্ন গণমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

ভাইরাল সেই বৃদ্ধ দম্পতি এবার পেলেন ঘর ও অটোভ্যান

ভাইরাল সেই বৃদ্ধ দম্পতি এবার পেলেন ঘর ও অটোভ্যান

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

ফ্যাসিস্টরা আরও ২-৩ বছর থাকলে বাংলাদেশ সিকিম হয়ে যেত: বিমানমন্ত্রী

‘আল্লাহ আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’

বৃদ্ধ স্ত্রীকে কোলে নিয়ে সাজু শেখ ‘আল্লাহ আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’

শেরপুরে বন্যহাতির আবাসস্থল সংরক্ষণে সেমিনার

শেরপুরে বন্যহাতির আবাসস্থল সংরক্ষণে সেমিনার

আরও পড়ুন

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

সুন্দরগঞ্জ থানার ওসি ও এসআইকে আদালতে হাজিরের নির্দেশ

পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

পিচ্চি রাজা পালানোর ঘটনায় ৫ পুলিশ সদস্য বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

মাটির টান আর জবর-দখলের ক্ষত: সামাজিক মাধ্যমে খোলামেলা ড. শামারুহ মির্জা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম