Logo
Logo
×

Advertisement

সারাদেশ

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

Advertisement

Icon

শেরপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ এএম

শেরপুরে কোমল পানীয় খেয়ে দুই শিক্ষার্থীসহ অসুস্থ ৩

অসুস্থরা সবাই এখন শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

Advertisement

শেরপুরে কোমল পানীয় পান করে দুই শিক্ষার্থীসহ তিনজন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থরা সবাই এখন শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

অসুস্থরা হলেন সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের কামারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের মেয়ে সদ্য এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থী জেবিন (১৭), একই গ্রামের শফিকুল ইসলামের মেয়ে অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্বর্ণা (১৪) এবং পার্শ্ববর্তী চর সাপমারি গ্রামের চান মাহমুদের ছেলে ওসমান আলী (৫০)।

ওসমান আলী জানান, রোববার সন্ধ্যায় স্থানীয় ইমামবাড়ী বাজারে মামুনের দোকান থেকে আকিজ বেভারেজ অ্যান্ড ফুড কোম্পানির উৎপাদিত কোমল পানীয় স্পিড কেনেন। পরে ওই স্পিড নিয়ে তার বাড়ির কাছে গিয়ে তিনি নিজে অল্প খেয়ে তার প্রতিবেশী জেবিনকে খাওয়ার জন্য দেন।

পরে জেবিন নিজে অল্প খেয়ে তার সঙ্গে থাকা চাচাতো বোন স্বর্ণাকেও খেতে দেয়। এ সময় স্বর্ণা ও জেবিন মুহূর্তের মধ্যে অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। এরপর তাদের বমি হয়। এদিকে ওসমানও অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের সবাইকে শেরপুর জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তাদের স্যালাইন দিয়ে রাখা হয়েছে।

অসুস্থ জেবিন বলেন, আমি প্রায়ই স্পিড খাই। ওসমান ভাই আমাকে স্পিড খেতে দিলে আমি এবং স্বর্ণা দুজনই খাই। কিন্তু খাওয়ার এক মিনিটের মধ্যেই প্রচণ্ড মাথাব্যথা, চোখে ঝাপসা দেখা এবং একপর্যায়ে মাটিতে লুটিয়ে পড়ি। তারপরে আর কিছু বলতে পারব না।

এ বিষয়ে জেবিনের বাবা জয়নাল বলেন, স্পিড খেয়ে আমার মেয়ে এখনো অসুস্থ। বসতে পারছে না, বসলেও চোখে ঝাপসা দেখছে।

এ বিষয়ে জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডা. অনন্যা দত্ত বলেন, শরীর দুর্বলতার কারণে এমনটি হতে পারে, তাই তাদের ব্যবস্থাপত্র লিখে চিকিৎসা দেওয়া হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

সাপে কাটা মেয়ে ও সাপ নিয়ে হাসপাতালে বাবা

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

দুর্ঘটনায় আহত রুয়েট ছাত্র, এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল প্রশাসন

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আরও ভালো ঘুম নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আরও ভালো ঘুম নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ

১২ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের আবহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

১২ দিনে তিন শিক্ষার্থীর মৃত্যু, শোকের আবহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে

শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, ফুটন্ত পানিতে দগ্ধ ১

শিক্ষার্থীদের দিয়ে মিড ডে মিলের ডিম সেদ্ধ, ফুটন্ত পানিতে দগ্ধ ১

খাবার চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’

খাবার চুরির অভিযোগে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে ‘পিটিয়ে হত্যা’

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম