Logo
Logo
×

Advertisement

সারাদেশ

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

Advertisement

Icon

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পিএম

পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফাইল ছবি

Advertisement

পাবনার চাটমোহরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের আটলংকা দক্ষিণ সেনগ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত দুই শিশু হলো—ওই গ্রামের মজিবর রহমানের ছেলে হুজাইফা রহমান (৭) ও রুবেল হোসেনের ছেলে মাহফুজ (৬)। একই সঙ্গে দুই শিশুর করুণ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বজনরা জানান, শনিবার দুপুর ৩টার দিকে আটলংকা দক্ষিণ সেনগ্রামে জনু মেম্বর নামের জনৈক এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে প্রতিবেশী দুই শিশু হুজাইফা ও মাহফুজ। গোসল করার একপর্যায়ে সাঁতার না জানায় দুজনেই পানিতে তলিয়ে যায়। দীর্ঘসময় বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে ঘণ্টা দুয়েক পর ওই দুই শিশু পানিতে ভেসে উঠলে দ্রুত তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী আটঘরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ওসি অলিউর রহমান জানান, একসঙ্গে দুই শিশুর পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি খুবই কষ্টদায়ক। এই শোক দুই পরিবারের স্বজনদের সহ্য করা কঠিন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বারবার সময় দিয়েও উৎপাদনে যেতে পারেনি রূপপুর, এবার ইউরেনিয়াম আনতে সমস্যা

বারবার সময় দিয়েও উৎপাদনে যেতে পারেনি রূপপুর, এবার ইউরেনিয়াম আনতে সমস্যা

ডেঙ্গুতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

ডেঙ্গুতে পল্লী বিদ্যুৎ কর্মকর্তার মৃত্যু

লাশ ঘরে রেখে মানববন্ধনে অংশ নেন খুনি মোস্তফা!

কলিকে ধর্ষণের পর হত্যা লাশ ঘরে রেখে মানববন্ধনে অংশ নেন খুনি মোস্তফা!

শিশু কলি হত্যা: অভিযুক্ত মোস্তফার বাড়ি গুঁড়িয়ে দিলেন জনতা

শিশু কলি হত্যা: অভিযুক্ত মোস্তফার বাড়ি গুঁড়িয়ে দিলেন জনতা

পাবনায় শিশু হত্যায় বিক্ষোভ: খুনের আগে ধর্ষণ, পরে দুই পা কেটে বস্তায়

পাবনায় শিশু হত্যায় বিক্ষোভ: খুনের আগে ধর্ষণ, পরে দুই পা কেটে বস্তায়

সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

সুইমিংপুলে সাঁতার কাটতে নেমে শাবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যু

আরও পড়ুন

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

‘২ কোটি দেন, সব সই করে দেব’, পিডিবির নির্বাহী প্রকৌশলীর ভিডিও ভাইরাল

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

চকরিয়ায় অপহরণের চার ঘণ্টা পর ছাত্রদল নেতার লাশ উদ্ধার

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

যেসব এলাকায় আজ বিদ্যুৎ থাকবে না

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম