Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, অস্বীকার পুলিশের

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ এএম

সোনারগাঁয়ে আসামি ধরতে গিয়ে দুই পুলিশ সদস্য আহত, অস্বীকার পুলিশের

Advertisement

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে রিপন মিয়া (৩৫) নামের এক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করতে গিয়ে তিন পুলিশ সদস্যের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহত পুলিশ সদস্যদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশের পক্ষ থেকে হামলার এ ঘটনা অস্বীকার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কুমিল্লার মেঘনা থানার কুদরত আলীর ছেলে রিপন মিয়া নামের এক ব্যক্তির নামে একটি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সোমবার দুপুরে পুলিশ আসামির অবস্থান নিশ্চিত হয়ে উপজেলার বৈদ্যেরবাজারের খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশ রিপন মিয়াকে গ্রেফতার করে। একপর্যায়ে আসামিকে ধরার সঙ্গে সঙ্গে তার সহযোগীরা পুলিশের ওপর ঝাঁপিয়ে পড়ে ও আসামিকে ছিনিয়ে নিয়ে যায়।

এ সময় সোনারগাঁ থানার এসআই সুরুজ্জামান ও এএসআই হাসমত উল্লাহ আহত হন। পরবর্তীতে আহত ওই দুই পুলিশ সদস্যকে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান দিগন্ত বলেন, বিকাল ৪টার দিকে দুজন পুলিশ সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা নিয়েছেন। তাদের মধ্যে একজনের নাম হাসমত উল্লাহ।

এএসআই হাসমত উল্লাহ হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আসামি ধরতে গেলে আসামিরা তো একটু দৌড়ঝাঁপ করবেই। আসামি ধরতে গেলে ওই আসামি দৌড়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে গেছেন। তবে আমাদের ওপর হামলার ঘটনা সম্পূর্ণ মিথ্যা। তিনি বর্তমানে থানায় রয়েছেন।

এসআই সুরুজ্জামানও হামলার ঘটনা অস্বীকার করে বলেন, তারা তিনজন পুলিশ সদস্য বৈদ্যেরবাজার খেয়াঘাট এলাকায় দ্রুত বিচার মামলার ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতারের জন্য অভিযান পরিচালনা করেন। এ সময় আসামি তাদের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে তাদের ওপর কোনো হামলার ঘটনা ঘটেনি।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পুলিশ সদস্যদের ওপর হামলার এমন কোনো ঘটনা ঘটেনি। তিনি এ ঘটনা সম্পর্কে জানেন না। তিনি ওসির সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেছেন।

সোনারগাঁ থানার ওসি মহাম্মদ আব্দুল বারিক বলেন, একজন আসামিকে গ্রেফতার করতে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়। তবে কোনো হামলার ঘটনা ঘটেনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

জাসদ কার্যালয় থেকে আটক ২৫৪ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুরের ঘটনা নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

ডিএমপি কমিশনার স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরে পুলিশের গাফিলতি প্রমাণিত হলে ব্যবস্থা

এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল

এটিইউর নতুন নাম ‘স্পেশাল রেসপন্স ইউনিট’, সিটিটিসিরও নাম বদল

আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী দোসরদের গ্রেফতার করলে পুলিশকে পুরস্কৃত করা হবে

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ইউনিট, শাখা থাকবে যেসব এলাকায়

আরও পড়ুন

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

কাঁচপুর ব্রিজের দু'পাশ যেন মরণফাঁদ ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

ভুল সিদ্ধান্ত ও নজরদারির অভাবে ঘটছে দুর্ঘটনা, ঝরছে প্রাণ

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

কিশোর গ্যাং বিরোধী যৌথ অভিযানে আটক ১০০

ঠাকুরগাঁওয়ে অর্গানিক চা চাষ পতিত জমি থেকে সবুজ বিপ্লব

পতিত জমি থেকে সবুজ বিপ্লব

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম