Logo
Logo
×

Advertisement

সারাদেশ

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

Advertisement

Icon

কুমিল্লা উত্তর প্রতিনিধি

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৫ পিএম

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

ছবি: সংগৃহীত

Advertisement

কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।

আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর উত্তর চকের পাড়া সংলগ্ন মাইঠা নদী থেকে সংযোগ গাজীপুর খাল থেকে এই লাশ উদ্ধার করা হয়েছে।

নিহত ব্যাক্তি পুরুষ যার আনুমানিক বয়স ৫০ থেকে ৫৫ বছর হবে বলে স্থানীয়দের ধারনা। নিহতের মুখে পাকা দাড়ি, পরনে কালো রংয়ের ফুল হাতা জার্সি এবং সাদা রংয়ের থ্রি কোয়াটার প্যান্ট।

তিতাস থানা পুলিশ সুত্রে জানা যায়, দুপুরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এস আই হাবিবুর রহমান ও এস আই রবিউল সঙ্গীয় ফোর্স নিয়ে  ঘটনা স্থলে গিয়ে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে। নিহতের বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ হবে। নিহতের মুখে পাকা দাড়ি, গায়ে কালো রংয়ের ফুল হাতা জার্সি এবং সাদা রংয়ের থ্রি কোয়াটার প্যান্ট পড়া। পুলিশ ধারনা করছে, লাশ কয়ক দিন আগের। শরীরে বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে। তবে নিহত ব্যক্তি কে বা কোথাকার কেউ শনাক্ত করতে পারেনি।

তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পাই শাহপুর উত্তর চকের পাড়া সংলগ্ন খালে একটি ভাসমান লাশ। তাৎক্ষণিক ঘটনা স্থলে পুলিশ পাঠাই এবং লাশ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

তীব্র গরমে ব্রাহ্মণপাড়ায় জনজীবন অতিষ্ঠ, বাড়ছে জ্বর-ডায়রিয়া

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

অপ্রতিম হত্যাকাণ্ড নিয়ে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে ৬ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৪১৫

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

পদ্মায় জেলের জালে ২২ কেজির কাতলা, ৫৭ হাজার টাকায় বিক্রি

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

মাদ্রাসায় যাওয়ার পথে ২ কিশোরী নিখোঁজ

আরও পড়ুন

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

মাদকমুক্ত সমাজ গড়তে এগিয়ে আসুন: ডেপুটি স্পিকার

আদালতে মামলা করায় বৃদ্ধাকে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠাল পুলিশ

আদালতে মামলা করায় বৃদ্ধাকে সন্ত্রাস বিরোধী আইনে কারাগারে পাঠাল পুলিশ

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

তিতাসে অজ্ঞাত ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম