Logo
Logo
×

Advertisement

সারাদেশ

রাঙামাটিতে বৃহস্পতিবার ইউপিডিএফের সড়ক-নৌপথ অবরোধ

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ০৭:৫২ পিএম

রাঙামাটিতে বৃহস্পতিবার ইউপিডিএফের সড়ক-নৌপথ অবরোধ

Advertisement

বৃহস্পতিবার রাঙামাটি জেলায় অর্ধ দিবস সড়ক ও নৌপথ অবরোধের ডাক দিয়েছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি জেলা ইউনিট। বান্দরবানে কেএনএফবিরোধী যৌথ অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, নির্বিচার গণগ্রেফতার, আটক, হয়রানি ও নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার ওপর অন্যায় বাধা-নিষেধের প্রতিবাদে এ অবরোধের ডাক দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলাব্যাপী শান্তিপূর্ণ অবরোধ করবে সংগঠনটি।

মঙ্গলবার ইউপিডিএফ রাঙামাটি জেলা ইউনিট ও তার সহযোগী গণসংগঠন পাহাড়ি ছাত্র পরিষদ, গণতান্ত্রিক যুব ফোরাম ও হিল উইমেন্স ফেডারেশনের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংবাদমাধ্যমে দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ইউপিডিএফ সংগঠক সচল চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বান্দরবানে চলমান কেএনএফবিরোধী অভিযানের নামে নিরীহ মানুষ হত্যা, নারী-শিশুসহ গণগ্রেফতার ও হয়রানির তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, একটি প্রকৃত গণতান্ত্রিক ও সভ্য দেশে এ ধরনের জঘন্য মানবাধিকার লঙ্ঘন চলতে পারে না। সভায় অবিলম্বে গ্রেফতারকৃতদের মুক্তি, নিরীহ লোকজনকে হয়রানি বন্ধ ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র ক্রয়ের ওপর আরোপিত অন্যায় ও বেআইনি বাধা-নিষেধ প্রত্যাহারের দাবি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, পানি-বিদ্যুতের সংযোগ প্রদান ও মেরামতের কাজে ব্যবহৃত গাড়ি, জরুরি ওষুধ, সংবাদপত্র ও সাংবাদিক পরিবহণকারী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে। অবরোধ সফল করার জন্য বাস, ট্রাক, লঞ্চসহ সব ধরনের যানবাহন ও পরিবহণ মালিক ও শ্রমিক সমিতি ও সংগঠনের নেতাসহ সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।

Advertisement

রাঙামাটি

Advertisement

আরও পড়ুন

সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

সাজেকে রোববার থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক

ডিগ্রি ছাড়াই ক্যানসার-কিডনি-ডায়াবেটিসসহ জটিল রোগের চিকিৎসা

ডিগ্রি ছাড়াই ক্যানসার-কিডনি-ডায়াবেটিসসহ জটিল রোগের চিকিৎসা

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মা ইলিশ রক্ষা অভিযানে সংঘর্ষ, কোস্টগার্ডের ১১ রাউন্ড ফাঁকা গুলি

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের শিকলে বেঁধে শারীরিক নির্যাতনের অভিযোগ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম