Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

এনবিআর চেয়ারম্যান

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ জানুয়ারি ২০২৬, ০৭:৩৪ পিএম

অনলাইনে ভ্যাট রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হবে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

Advertisement

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান জানিয়েছেন, আগামী ২০২৬-২৭ অর্থবছর থেকেই আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্ন দাখিলও অনলাইনে দেওয়া বাধ্যতামূলক করা হবে। 

বুধবার (৭ জানুয়ারি) ই-ভ্যাট সিস্টেমে অনলাইনে ভ্যাট রিফান্ড দেওয়ার কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী অর্থবছর থেকে আয়কর রিটার্নের মতো ভ্যাট রিটার্নও অনলাইনে দাখিল বাধ্যতামূলক করা হবে। অনলাইনে ভ্যাট রিটার্ন দেওয়ার যে ঝামেলা, তা এড়াতে পরিপত্র জারি করা হয়েছে। সার্কেল এন্ট্রি দেয়নি। পেপার রিটার্ন যারা দিয়েছে, তাদেরটা অনলাইনে এন্ট্রি দেওয়া হবে। এনবিআরের সব কাজ ডিজিটাইজড করা হবে।

তিনি আরো বলেন, এনবিআরের সব কাজ সম্পূর্ণ স্বচ্ছ করতে চাই।প্রসেসকে সহজ করতে প্রয়োজনে আইনি সংশোধন করা হবে। মূল উদ্দেশ্য জনগণের হয়রানি কমানো। অনলাইন ভ্যাট রিফান্ড মডিউলটি বাস্তবায়নের ফলে করদাতাদের রিফান্ড আবেদন সম্পূর্ণ স্বচ্ছ প্রক্রিয়ায় দ্রুত নিষ্পন্ন করা সম্ভব হবে। এখন থেকে রিফান্ড আবেদন দাখিল ও তা প্রাপ্তির জন্য করদাতাদের ভ্যাট কার্যালয়ে আসতে হবে না।

ভবিষ্যতে আয়কর ও কাস্টমস রিটার্নও অনলাইনে করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

ভ্যাট বিভাগের অভিযানে ১ লাখ ৭৫ হাজার শলাকা বিড়ি জব্দ

কাস্টমস গোয়েন্দার তৎপরতায় ২ কোটি ৩৯ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায়

কাস্টমস গোয়েন্দার তৎপরতায় ২ কোটি ৩৯ লাখ টাকা অতিরিক্ত রাজস্ব আদায়

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অ্যাসিটেট টো আমদানি, বিপুল রাজস্ব আদায়

অস্তিত্বহীন প্রতিষ্ঠানের নামে অ্যাসিটেট টো আমদানি, বিপুল রাজস্ব আদায়

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ বহালের দাবি

সুতা আমদানিতে বন্ড সুবিধা প্রত্যাহারের আদেশ বহালের দাবি

সাবেক এনবিআর কর্মকর্তা মুনীম-ঈদতাজুলসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

সাবেক এনবিআর কর্মকর্তা মুনীম-ঈদতাজুলসহ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাব অবরুদ্ধ

১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

আরও পড়ুন

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক

বাংলা কিউআরে পেমেন্ট ব্যর্থ হলে স্বয়ংক্রিয়ভাবে টাকা ফেরত পাবেন গ্রাহক

২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৮ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম