Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৮ এএম

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

ফাইল ছবি

Advertisement

লাইসেন্স ছাড়া পরিচালিত ২২টি অনলাইন পেমেন্ট অ্যাগ্রিগেটর শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিকে চিঠিও দিয়েছে। 

এর মধ্যে তাদের ওয়েবসাইট ও গুগল প্লে স্টোরের অ্যাপ সরিয়ে নেওয়া এবং স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার অনুরোধ করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে। পাশাপাশি আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকেও (বিএফআইইউ) চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন বিভাগ এসব প্রতিষ্ঠান শনাক্ত করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের সতর্কীকরণ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোম্পানির পেমেন্ট সেবা প্রদান করা ‘পরিশোধ ও নিষ্পত্তি ব্যবস্থা আইন, ২০২৪’ অনুযায়ী সম্পূর্ণ অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ।

বাংলাদেশ ব্যাংকের শনাক্ত করা লাইসেন্সবিহীন ২২টি অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্ম হলো—BohudurPay, ZiniPay, PayTiller, BengaliPay, Payora BD, SohojPay BD, EasyPayWay, AK Pay, BD PAY, ShajgarPay, AsthaPay/CPay, UddoktaPay, Walletmix, BttPay, Easy Pay Automation, UniquePay BD, BD AUTO PAY, RH Pay BD, EzePay, AutoPay Ltd, Biswasto এবং PipraPay।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এসব প্ল্যাটফর্মের কার্যক্রম পরিচালনা এবং প্ল্যাটফর্মগুলোতে লেনদেন করলে গ্রাহকরা আর্থিক ও আইনি ঝুঁকিতে পড়তে পারেন।

কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করা এবং সম্ভাব্য আইনি ঝুঁকি এড়াতে লাইসেন্সবিহীন এসব প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো ধরনের লেনদেন না করার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংক একই সঙ্গে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানিয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব: গভর্নর

কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব: গভর্নর

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা

যে কারণে শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

যে কারণে শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

বাংলা কিউআর নিয়ে জরুরি ৪ নির্দেশনা

বাংলা কিউআর নিয়ে জরুরি ৪ নির্দেশনা

আরও পড়ুন

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম