Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

প্রশাসকদের সঙ্গে বৈঠকে গভর্নর

পাঁচ ব্যাংক একীভূত দ্রুত করার নির্দেশ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ১১:৪৮ পিএম

পাঁচ ব্যাংক একীভূত দ্রুত করার নির্দেশ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

শরিয়াহ ভিত্তিতে পরিচালিত দুর্বল পাঁচ ব্যাংক একীভূত করার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান। তিনি পাঁচ ব্যাংকের তথ্য প্রযুক্তি ব্যবস্থাপনা অভিন্ন ফরমেটে নিয়ে একীভূতকরণ কার্যক্রম দ্রুত সম্পন্ন করতে বলেছেন। পাঁচ ব্যাংকের অন্য বিষয়গুলোও দ্রুত এক করে অভিন্ন আকারে সম্মিলিত ইসলামী ব্যাংক চালু করার পদক্ষেপ নিতে বলেছেন। ব্যাংক খাতের সংস্কার কার্যক্রমের অংশ হিসাবে একীভূতকরণের কোনো বিকল্প নেই। যত দ্রুত একীভূতকরণ প্রক্রিয়া সম্পন্ন করা যাবে, তত দ্রুত সম্মিলিত ইসলামী ব্যাংক ঘুরে দাঁড়াতে পারবে।

সোমবার পাঁচ ব্যাংকের প্রশাসকদের সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের অনুষ্ঠিত এক বৈঠকে গভর্নর মোস্তাকুর রহমান এসব নির্দেশনা দিয়েছেন। বৈঠকে প্রশাসকদের সহযোগী বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

বৈঠকে গভর্নর পাঁচ ব্যাংকের তথ্য প্রযুক্তি সমন্বয় করতে কেন দেরি হচ্ছে তা জানতে চান। কর্মকর্তারা বলেন, ব্যাংকগুলো আলাদা আলাদা প্রযুক্তি ব্যবহার করে। তাদের তথ্য একত্রিত করতেও সময় লাগছে। এছাড়া একীভূতকরণ চলমান থাকবে কিনা এ নিয়েও বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছে। 

জবাবে গভর্নর বলেন, একীভূতকরণ থেকে পেছনে ফেরার কোনো সুযোগ নেই। সরকার এরই মধ্যে নতুন এই ব্যাংকে ২০ হাজার কোটি টাকার মূলধন জোগান দিয়েছে। আমানত বিমা তহবিল থেকে এসব ব্যাংকের গ্রাহকদের ১২ হাজার কোটি টাকা দেওয়া হচ্ছে। ফলে যত দ্রুত সম্ভব পুরো কার্যক্রম সম্পন্ন করতে হবে। 

অন্তর্বর্তী সরকারের সময়ে দুর্বল পাঁচ ব্যাংক নিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। ব্যাংকগুলো হচ্ছে-এক্সিম, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি, গ্লোবাল ইসলামী ও ইউনিয়ন ব্যাংক। 

চেয়ারম্যানের পদত্যাগ: সরকারি মালিকানাধীন সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন মোহাম্মদ আইয়ুব মিয়া। সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগপত্র জমা দেন।

পদত্যাগপত্রে মোহাম্মদ আইয়ুব মিয়া উল্লেখ করেছেন, ব্যক্তিগত কারণে তিনি সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করছেন। গত বছরের ৭ ডিসেম্বর তাকে এই ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রথম চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সরকারের সাবেক সচিব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব: গভর্নর

কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব: গভর্নর

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংককে একগুচ্ছ নির্দেশনা অর্থ মন্ত্রণালয়ের

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

অনুমোদন পেল ৪ ডিজিটাল ব্যাংক

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা

যে কারণে শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

যে কারণে শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখতে বাংলাদেশ ব্যাংককে চিঠি

আরও পড়ুন

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম