Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

নিজের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ১১:৪৪ এএম

নিজের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। ছবি: সংগৃহীত

Advertisement

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান এক সময় ঋণ খেলাপি ছিলেন, এমন একটি পুরোনো অভিযোগের বিষয়ে মুখ খুলেছেন তিনি নিজেই। ব্যাংক খাতের বর্তমান তারল্য সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের এই প্রসঙ্গটি নিয়ে কথা বলেন গভর্নর।

শুক্রবার প্রথমবারের মতো নিজের বিরুদ্ধে ওঠা ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দেন তিনি। 

নিজের পূর্বের অবস্থান পরিষ্কার করে মোস্তাকুর রহমান বলেন, ‘গত চার মাসে অনেকবার ঋণখেলাপির অভিযোগ শুনেছি। বাস্তবতা হলো- একটা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলাম, যা ছিল সার্টিফায়েড গ্রিন ফ্যাক্টরি। সেই ফ্যাক্টরিতে প্রথম স্যাংশন ছিল এফএসএসপি প্রজেক্টের আন্ডারে, যেখানে সুদের হার ছিল ৪%। ১৫০ কোটি টাকা বিনিয়োগ করার পর ব্যাংক জানায়, ওই তহবিলটা শেষ হয়ে গেছে। এখন ৯ থেকে ১১% সুদ দিতে হবে। স্বাভাবিকভাবেই হিসাব পালটে গেছে। পেমেন্ট আগের প্রজেকশন অনুসারে হয়নি। ডিলে হয়েছে এবং সেখানে কোভিড এবং অন্যান্য প্রবলেমও ছিল।’

গভর্নর বলেন, ‘একটা হচ্ছে ওভারডিউ হওয়া, ডিলে হওয়া, সেটা এক জিনিস। আরেকটা হচ্ছে খেলাপি হয়ে যাওয়া, সেটা ভিন্ন জিনিস। আজ পর্যন্ত সেই ফ্যাক্টরি একদিনের জন্য বন্ধ হয়নি। একদিনের জন্য এক্সপোর্ট বন্ধ হয়নি। এক মাসের জন্য বেতন ডিলে হয়নি। ব্যাংকের কাছে এক টাকা ঋণ মওকুফ চায়নি, উলটো ১০০ কোটি টাকার উপরে ব্যাংকে পরিশোধ করেছে। তবে একটা মিথ্যা অনেকবার বলতে বলতে সত্য হয়ে যায়।’

তিনি বলেন, ‘নির্মম সত্য হলো-পাচার করা টাকা ফেরত আনা কঠিন। বৈশ্বিকভাবে পাচারের টাকা ফেরতের হার ২%। আর এ ধরনের মামলা নিষ্পত্তিতে সময় লাগে ৭-১০ বছর। আমরাও চেষ্টা অব্যাহত রাখব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব: গভর্নর

কিউআর কোডের মাধ্যমে বছরে ২ লাখ কোটি টাকা অতিরিক্ত কর আদায় সম্ভব: গভর্নর

মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট খারিজ

প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা

প্রতিটি ফ্যামিলি কার্ড তৈরিতে ব্যয় ৬০০ টাকা, অর্থের জোগান নিয়ে ধোঁয়াশা

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের

সম্মিলিত ইসলামী ব্যাংকের কার্যক্রম স্বাভাবিক করতে প্রয়োজনীয় নির্দেশনা গভর্নরের

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

দুদকের মামলায় সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

মূল্যস্ফীতির বোঝা আরও বাড়বে সাধারণের কাঁধে

বাড়ছে সরকারি চাকরিজীবীদের বেতন মূল্যস্ফীতির বোঝা আরও বাড়বে সাধারণের কাঁধে

আরও পড়ুন

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম