Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

সম্মিলিত ইসলামী ব্যাংক

টাকা তুলতে পারছেন আমানতকারীরা, রয়েছে অসন্তোষ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৩ পিএম

টাকা তুলতে পারছেন আমানতকারীরা, রয়েছে অসন্তোষ

ফাইল ছবি

Advertisement

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত পেতে শুরু করেছেন আমানতকারীরা। প্রথম দিন যে গ্রাহকেরা আবেদন করেছিলেন, আজ তারা টাকা ফেরত পেতে শুরু করেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) ব্যাংকের প্রধান কার্যালয় থেকে শাখায় টাকা পাঠানো হয়। পাশাপাশি অনলাইনে টাকা স্থানান্তর কার্যক্রমও শুরু হয়েছে। 

ফলে সম্মিলিত ইসলামী ব্যাংকে স্বাভাবিক কার্যক্রম ফিরে আসতে শুরু করেছে। তবে মুনাফা কেটে নেওয়ায় অনেকের মাঝে অসন্তোষও দেখা দিয়েছে। অনেক গ্রাহকের মতে, নতুন হিসাব খুলে শুধু মূল টাকা জমানো হয়েছে। হেয়ারকাট বাতিল হবে কি না, সেটা জানানো হয়নি।

রোববার পর্যন্ত যারা আমানতের টাকা তোলার জন্য আবেদন করেছেন, তারাই এখন তুলতে পারবেন।

কেন্দ্রীয় ব্যাংক ও সম্মিলিত ইসলামী ব্যাংকের সিদ্ধান্ত অনুযায়ী, আমানতের টাকা তুলতে ১-৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়েছে। এখন সেগুলো সমন্বয় করে প্রধান কার্যালয়ে পাঠানো হচ্ছে।

প্রধান কার্যালয় থেকে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যোগাযোগ করে টাকা সংগ্রহ করা হবে। এর অংশ হিসাবে ১ সেপ্টেম্বরের আবেদনকারীদের আজ টাকা পেয়েছে। অন্য আবেদনকারীদের টাকা দেওয়ার জন্য একটি সময়সূচি করে দেওয়া হবে।

গ্রাহকরা এখন শুধু মূল টাকা তুলতে পারবেন। যে পরিমাণ টাকা তুলবেন তার বিপরীতে কোনো মুনাফা পাবেন না। তবে যে টাকা ব্যাংক হিসাবে থেকে যাবে তার বিপরীতে নির্ধারিত হারে মুনাফা পাবেন। আজ যারা পুরো টাকা তুলবেন তাদের হিসাবের চূড়ান্ত নিষ্পত্তি হয়ে যাবে। তারা ভবিষ্যতে আর কোনো মুনাফা পাবেন না।

জানা গেছে, আমানতকারীদের টাকা তোলার জন্য রোববার পর্যন্ত আবেদন জমা নেওয়া হয়েছে। এদিন যারা আবেদন জমা দিয়েছেন তারা টাকা পাবেন আগামী এক সপ্তাহ পর। আগে যারা আবেদন জমা দিয়েছেন সেগুলো সমন্বয় করে প্রধান কার্যালয় কেন্দ্রীয় ব্যাংককে জানিয়েছে। সেই চাহিদা অনুযায়ী কেন্দ্রীয় ব্যাংক থেকে সম্মিলিত ব্যাংককে টাকার জোগান দেওয়া হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শনিবার খোলা থাকবে ব্যাংক, কারণ কী

শনিবার খোলা থাকবে ব্যাংক, কারণ কী

আমানতের টাকা তুলতে না পেরে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক

আমানতের টাকা তুলতে না পেরে হাইকোর্টে ন্যাশনাল ব্যাংকের ৪ গ্রাহক

অর্থবছরের ভিত্তি মাস পরিবর্তন কতটা সুফল দেবে

অর্থবছরের ভিত্তি মাস পরিবর্তন কতটা সুফল দেবে

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন ৫৫ বছর বয়সেও

স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকে চাকরি, আবেদন ৫৫ বছর বয়সেও

মায়ের চিকিৎসার জন্য কান্না করা সেই গ্রাহক পেলেন টাকা

মায়ের চিকিৎসার জন্য কান্না করা সেই গ্রাহক পেলেন টাকা

টাকা তুলতে সম্মিলিত ইসলামী ব্যাংকে আবেদনের ঢল

টাকা তুলতে সম্মিলিত ইসলামী ব্যাংকে আবেদনের ঢল

আরও পড়ুন

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম