Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে

Advertisement

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ এএম

আয়কর রিটার্ন জমায় যে ৫ ভুল করলে পড়তে হবে প্রশ্নের মুখে

সংগৃহীত

Advertisement

২০২৬ সালে বাংলাদেশে কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) রয়েছেন প্রায় ১ কোটি ২৫ লাখ নাগরিক। তাদের মধ্যে অন্তত অর্ধকোটি টিআইএনধারী প্রতি বছর আয়কর রিটার্ন দিচ্ছেন।

সবাইকে রিটার্ন দিতে হবে অনলাইন মাধ্যমে। রিটার্ন জমা দিতে গিয়ে প্রায়শই ভুল হয় অনেক ক্ষেত্রে। এর মধ্যে ৫টি জায়গায় ভুল হয় সবচেয়ে বেশি। এসব ভুলের কারণে প্রশ্নের মুখেও পড়তে হয় টিআইএনধারীদের।

ভুলগুলো হলো—

স্বর্ণের পরিমাণ বেশি দেখানো
বাস্তবে স্বর্ণের পরিমাণ অনেক কম। কিন্তু এরপরও অনেকে রিটার্নে স্বর্ণ দেখান বেশি করে। আয়ের সঙ্গে সম্পদের এই সামঞ্জস্য অনুপস্থিত থাকলে পরে প্রশ্নের মুখে পড়তে হতে পারে। এটি এড়াতে হলে প্রকৃত পরিমাণ দেখানো বাঞ্ছনীয়।

নগদের পরিমান অতিরিক্ত দেখানো
আয়ের সঙ্গে সামঞ্জস্য নেই, এমন বেশি বেশি নগদ অর্থ দেখানোও কম ঝুঁকির নয়। হাতে থাকা নগদ অর্থই রিটার্নে দেখাতে হবে।

রিটার্নে উপহার না দেখানো
পরিবার বা আত্মীয়-স্বজনদের কাছ থেকে পাওয়া উপহার, যেমন জমি, ফ্ল্যাট, গয়না কিংবা অন্যান্য মূল্যবান উপহার রিটার্নে দেখাতে হবে। এসব উপহারে সাধারণত কোনো প্রকারের কর দিতে হয় না।

বিনিয়োগ না দেখানো
নগদ অর্থ অনেকেই বিভিন্ন খাতে বিনিয়োগ করে থাকেন। যেমন— এফডিআর, ডিপিএস ও সঞ্চয়পত্র ইত্যাদি। এসব বিনিয়োগ রিটার্নে না দেখানো বড় ভুল। বর্তমানে পুরো ব্যবস্থা স্বয়ংক্রিয় হওয়ার কারণে এসব তথ্য লুকানো কোনোভাবেই সম্ভব নয়, তা সহজেই শনাক্ত করা যায়। এসব বিনিয়োগ দেখালে কর সুবিধাও পাওয়া যায়।

ব্যয় স্বাভাবিক আয়ের চেয়ে বেশি দেখানো
অনেক সময় আয়ের চেয়ে বেশি ব্যয় দেখানোর ভুল করেন অনেকেই। সেটা হয়ে গেলে অতিরিক্ত অর্থের উৎস কী, তা নিয়ে বিশদ ব্যাখ্যা দিতে হবে। সে কারণে এই দুইয়ে ভারসাম্য থাকা জরুরি। 

আরও একটি কাজ করা জরুরি। প্রথমবারে রিটার্নে দেখানো হয় যে সম্পদ ও আয়ের উৎস, সেগুলোর যথাযথ ব্যাখ্যা প্রস্তুত রাখা উচিত। সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণপত্রও সংরক্ষণে রাখতে হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

১০ খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে ৫ শতাংশ কর ছাড়

৩০ সেপ্টেম্বরের মধ্যে রিটার্ন দিলে ৫ শতাংশ কর ছাড়

আয়কর রিটার্ন অডিটের তালিকায় নাম আসা কি ভয়ের কিছু?

আয়কর রিটার্ন অডিটের তালিকায় নাম আসা কি ভয়ের কিছু?

উচ্চ করের বোঝা

উচ্চ করের বোঝা

আয়কর ও জমির খাজনা দিলে কি জাকাত মাফ হয়ে যায়?

আয়কর ও জমির খাজনা দিলে কি জাকাত মাফ হয়ে যায়?

আয়কর রিটার্নের নিরীক্ষার তালিকায় আপনি আছেন কি?

আয়কর রিটার্নের নিরীক্ষার তালিকায় আপনি আছেন কি?

আরও পড়ুন

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেনে সতর্কতা

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৮ সেপ্টেম্বর ২০২৬

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম