Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

ইউরোপে পোশাক রপ্তানি কমেছে

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৬ এএম

ইউরোপে পোশাক রপ্তানি কমেছে

ফাইল ছবি।

Advertisement

ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমেছে। ২০২৫ সালের জানুয়ারি-জুলাই মেয়াদের তুলনায় ২০২৬ সালের একই সময়ে রপ্তানির পরিমাণ ও মূল্য-দুটোই কমেছে। তবে প্রতিযোগী দেশ ভিয়েতনাম ও চীনের রপ্তানি বেড়েছে এই বাজারে।

ইউরোস্ট্যাটের হালনাগাদ তথ্যে দেখা যায়, চলতি ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইইউর মোট পোশাক আমদানি মূল্য ৫ দশমিক ১০ শতাংশ কমেছে। একই সময়ে পরিমাণ কমেছে ৩ দশমিক ২৩ শতাংশ এবং পোশাকের গড় আমদানিমূল্য প্রতি কেজিতে ১ দশমিক ৯৩ শতাংশ কমেছে। অর্থাৎ ইউরোপের দেশগুলো এখন পোশাক আমদানি কম করার পাশাপাশি দরও হাঁকাচ্ছে কম।

প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বাজারের এই সার্বিক মন্দার চেয়েও বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। আলোচ্য সময়ে ইইউতে বাংলাদেশের পোশাক রপ্তানি মূল্য ১৩ দশমিক ৬৫ শতাংশ এবং পরিমাণের দিক থেকে ৫ দশমিক ৬৬ শতাংশ কমেছে। এর ফলে ইউরোপের বাজারে তৈরি পোশাকের অংশীদারিত্ব (মার্কেট শেয়ার) হারিয়েছে বাংলাদেশ। পাশাপাশি বাংলাদেশ থেকে রপ্তানি হওয়া পোশাকের গড় দাম প্রতি কেজিতে ৮ দশমিক ৪৭ শতাংশ কমেছে। ইউরোপে পোশাক সরবরাহকারী শীর্ষ দেশগুলোর মধ্যে বাংলাদেশই সবচেয়ে কম দামে পোশাক সরবরাহ করছে।

অবশ্য মন্দার মধ্যে ইউরোপের বাজারে প্রবৃদ্ধি ধরে রেখেছে চীন ও ভিয়েতনাম। চীনের রপ্তানি মূল্য ১ দশমিক ৮৯ শতাংশ এবং ভিয়েতনামের ৩ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। অন্য সরবরাহকারীদের বাজার হারিয়ে এ প্রবৃদ্ধি অর্জন করেছে দেশ দুটি। ভিয়েতনাম তাদের পোশাকের গড় দাম ১১ দশমিক ৭৬ শতাংশ এবং কম্বোডিয়া ৭ দশমিক ৮৬ শতাংশ বাড়াতে সক্ষম হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রধান নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন রুবেল বলেন, সামগ্রিকভাবে চলতি বছরে ইউরোপে পোশাক আমদানি কমেছে। যার প্রভাব পড়েছে বাংলাদেশের ওপর। গত ২ মাসে রপ্তানি কিছুটা বেড়েছে। তবে উদ্বেগের বিষয় হচ্ছে-মন্দার মধ্যেও প্রধান প্রতিযোগী দেশ চীন ও ভিয়েতনামের রপ্তানি বেড়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

অপ্রচলিত বাজারে তৈরি পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

বস্ত্রখাতের সমস্যা সমাধানের আশ্বাস

রাষ্ট্রপতির সঙ্গে বিটিএমএ প্রতিনিধি দলের সাক্ষাৎ বস্ত্রখাতের সমস্যা সমাধানের আশ্বাস

গার্মেন্টস শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব

মাহদী আমিন গার্মেন্টস শিল্পে বিদেশি কর্মকর্তা ছাড়াও শতভাগ দেশি কর্মসংস্থান সম্ভব

পোশাক দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

পোশাক দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

প্যারিসের ‘টেক্সওয়ার্ল্ড’-এ বাংলাদেশের ১৭ প্রতিষ্ঠানের অংশগ্রহণ

আরও পড়ুন

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম