Logo
Logo
×

Advertisement

লাইফ স্টাইল

পোশাক দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

Advertisement

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৪ পিএম

পোশাক দীর্ঘদিন ভালো রাখবেন যেভাবে

ফাইল ছবি

Advertisement

ফ্যাশনের ধরন ও প্রবণতা এখন দ্রুত বদলাচ্ছে। তবে তাই বলে পোশাককে কয়েকবার পরেই ফেলে দেওয়ার মতো পণ্য হিসেবে দেখা উচিত নয়। বর্তমানে ক্রেতাদের মধ্যে কী কিনছেন, তা নিয়ে সচেতনতা বাড়ছে। একই সঙ্গে পোশাক প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোরও এমন পণ্য তৈরি করা প্রয়োজন, যা শুধু একটি নির্দিষ্ট ট্রেন্ডের জন্য নয়; বরং আরাম, ব্যবহারিকতা ও বহুমুখিতার কারণে দীর্ঘদিন পরা যায়।

লক্ষ্য হওয়া উচিত ঘন ঘন পোশাক কেনা নয়, বরং কেনা প্রতিটি পোশাককে দীর্ঘদিন ব্যবহারযোগ্য করে তোলা। ফ্যাশন বিশেষজ্ঞরা বলেন, কিছু সহজ অভ্যাস মেনে চললেই ফাস্ট ফ্যাশনের পোশাকও দীর্ঘদিন ভালো রাখা সম্ভব।

যত্নের নির্দেশনা মেনে চলুন

পোশাকের স্থায়িত্ব বাড়ানোর সবচেয়ে সহজ উপায় হলো সঠিকভাবে এর যত্ন নেওয়া। বিশেষজ্ঞরা পরামর্শ দেন, প্রতিটি পোশাকের জন্য দেওয়া আলাদা ধোয়ার নির্দেশনা মেনে চলতে হবে। অপ্রয়োজনে বারবার পোশাক ধোয়া এড়িয়ে চলা, উপযুক্ত তাপমাত্রার পানি ব্যবহার করা এবং শুকানোর সময় অতিরিক্ত তাপ থেকে দূরে রাখা জরুরি।

বিশেষ করে অন্তর্বাস, লিঞ্জারি, অ্যাকটিভওয়্যার ও লাউঞ্জওয়্যারের ক্ষেত্রে বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ এসব পোশাকের স্থিতিস্থাপকতা, কাপড়ের গুণমান ও সঠিক ফিট অনেকটাই নির্ভর করে ব্যবহারের পর সঠিক যত্নের ওপর।

স্টাইলে আনুন বৈচিত্র্য

একটি পোশাককে বিভিন্নভাবে স্টাইল করতে পারলে সেটি ব্যবহারের সুযোগও বেড়ে যায়। সাধারণ একটি ভালো পোশাক বিভিন্ন ধরনের পোশাক, স্তর বা আনুষঙ্গিক উপকরণের সঙ্গে মিলিয়ে ভিন্ন ভিন্ন লুক তৈরি করা সম্ভব। ফলে নতুন পোশাক কেনার প্রয়োজনও কমে।

পোশাকের উপাদান সম্পর্কে জানুন

সব পোশাক একই ধরনের কাপড় দিয়ে তৈরি নয়। তাই প্রতিটি পোশাকের যত্নও আলাদা হওয়া উচিত। কাপড়ের ধরন অনুযায়ী সঠিকভাবে যত্ন নিলে পোশাক দীর্ঘদিন ভালো থাকে। পোশাক সতেজ রাখতে ব্রাশ, লিন্ট রোলার ও সোয়েটার কম্বের মতো উপকরণও ব্যবহার করা যেতে পারে।

যত্ন ও পুনর্ব্যবহার করুন

কয়েকবার ব্যবহারের পর পোশাক নষ্ট হয়ে গেলে সঙ্গে সঙ্গে ফেলে দেওয়ার প্রয়োজন নেই। সামান্য ছেঁড়া বা ত্রুটি থাকলে তা ঠিক করে আবার ব্যবহার করা যায়। একই পোশাক বিভিন্ন অনুষ্ঠানে ভিন্নভাবে স্টাইল করাও এখন জনপ্রিয় হয়ে উঠছে।

একটি পোশাক ফেলে দিলে যেমন পরিবেশের ওপর বাড়তি চাপ তৈরি হয়, তেমনি বারবার নতুন পোশাক কিনলে খরচও বাড়ে। তাই পুরোনো পোশাক পুনর্ব্যবহার ও নতুনভাবে সাজিয়ে পরার অভ্যাস পরিবেশ ও অর্থ—দুই দিক থেকেই উপকারী।

সঠিকভাবে সংরক্ষণ করুন

পোশাক দীর্ঘদিন ভালো রাখার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিকভাবে সংরক্ষণ। সব ধরনের পোশাক একইভাবে রাখা উচিত নয়। কোনো পোশাক ভাঁজ করে রাখা ভালো, আবার কোনো পোশাক হ্যাঙ্গারে ঝোলানো প্রয়োজন হতে পারে। তাই পোশাক কেনার সময় দেওয়া সংরক্ষণের নির্দেশনা মেনে চললে এর স্থায়িত্ব বাড়ানো সম্ভব।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

ভালোবাসার মানুষটি দূরে যাওয়ার ৫ ইঙ্গিত

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

৩০ সেকেন্ডে মুড ভালো হতে পারে

মেদ কমাতে যা খাবেন

মেদ কমাতে যা খাবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

মাথাব্যথা কি চোখের সমস্যার কারণে? যে ৫ লক্ষণে বুঝবেন

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আইভিএফের সময় যে ৪ বিষয়ে নজর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞের

আরও পড়ুন

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

বেকিং সোডার কার্যকারিতা পরীক্ষা করবেন যেভাবে

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

ওমেগা-৩ খেলেই কি বাড়বে স্মৃতিশক্তি?

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

পুরুষদের প্রোস্টেট ক্যানসার ঝুঁকি বেশি, আক্রান্ত হয় যে কারণে

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

ঘন ও প্রাণবন্ত চুল পেতে জীবনযাপনে কী কী পরিবর্তন আনবেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম