Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

বিজিএমইএতে জাপান ডেস্ক চালু

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ পিএম

বিজিএমইএতে জাপান ডেস্ক চালু

ছবি: সংগৃহীত

Advertisement

জাপানে রপ্তানি বাড়াতে রাজধানীর উত্তরায় নিজস্ব ভবনে ‘জাপান ডেস্ক’ চালু করেছে বিজিএমইএ। এই ডেস্ক জাপানি ক্রেতা ও বাংলাদেশের উৎপাদকদের জন্য একটি ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। 

বুধবার উত্তরার বিজিএমইএ কমপ্লেক্সে প্রধান অতিথি হিসেবে জাপান ডেস্কের উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান। 

অনুষ্ঠানে ঢাকাস্থ জাপান দূতাবাস, জেট্রো ঢাকা অফিস, ঢাকা শুমু-কু-কাই, টয়োটা সুশো, টেইজিন ফ্রন্টিয়ার, মারুবেনি, ইতোচু করপোরেশন এবং জাপান-বাংলাদেশ চেম্বারের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

বিজিএমইএ’র পক্ষে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু),  সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি ভিদিয়া অমৃত খান, সহ-সভাপতি মো. শিহাব উদ্দোজা চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ রফিক চৌধুরী প্রমুখ। 

অনুষ্ঠানে জানানো হয়, এই ডেস্ক বাংলাদেশে ছোট ও মাঝারি অর্ডারের যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করা, জাপানি বিনিয়োগ সহজতর করা এবং দুই দেশের তৈরি পোশাক শিল্পে একটি দীর্ঘমেয়াদি ও সুদৃঢ় অংশীদারিত্ব গড়ে তুলতে মাইলফলক হিসেবে ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি বলেন, নতুন এই ডেস্ক দুই দেশের বাণিজ্যকে আরও গতিশীল করবে।  এ সময় তিনি বাংলাদেশের টেকসই প্রবৃদ্ধির জন্য রপ্তানি বৈচিত্র্যকরণের ওপর গুরুত্বারোপ করেন।

বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেন, বাংলাদেশের কেবল একটি নির্দিষ্ট খাত বা ঐতিহ্যবাহী বাজারগুলোর ওপর অতিরিক্ত নির্ভরশীল থাকা সমীচীন নয়। এই বাস্তবতায় বিজিএমইএ পণ্য ও বাজার বহুমুখীকরণের ওপর সর্বোচ্চ গুরুত্বারোপ করছে। বিশেষ করে জাপানের বাজার বাংলাদেশের তৈরি পোশাক খাতের জন্য অত্যন্ত সম্ভাবনাময়। আর এই সম্ভাবনাকে কাজে লাগাতেই বিজিএমইএ’তে ‘জাপান ডেস্ক’ স্থাপন করা হয়েছে। তিনি আরও বলেন, জাপানের বাজারে পোশাক রফতানির ক্ষেত্রে স্বল্পতম সময়ে পণ্য সরবরাহ বা ‘লিড টাইম’ সফলভাবে মোকাবিলা করাই বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

পোশাক খাতের সমস্যা সমাধানে উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

শিল্পে গ্যাস সরবরাহে উন্নতিতে স্বস্তি

শিল্পে গ্যাস সরবরাহে উন্নতিতে স্বস্তি

জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে বিজিএমইএ প্রতিনিধিদল জ্বালানি সংকট রপ্তানি অর্ডার হাতছাড়ার ঝুঁকি বাড়াচ্ছে

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

৯৪.৭০ শতাংশ পোশাক কারখানায় বোনাস পরিশোধ: বিজিএমইএ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদলের বৈঠক

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ

গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ

আরও পড়ুন

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

বাংলা কিউআরে লেনদেনে বড় সুখবর

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

২৭ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ২৭ সেপ্টেম্বর ২০২৬

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম