Logo
Logo
×

Advertisement

বিনোদন

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর জুটি বাঁধছেন রানি-অভিষেক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৬ পিএম

শাহরুখের সিনেমায় দীর্ঘ ২০ বছর পর জুটি বাঁধছেন রানি-অভিষেক

ছবি: সংগৃহীত

Advertisement

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত শাহরুখ খানের আসন্ন বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে। সেই উন্মাদনার পালে এবার জোর হাওয়া দিয়েছে নতুন আরেকটি খবর। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই ছবির হাত ধরে দীর্ঘ দুই দশক পর বড় পর্দায় আবারও একসঙ্গে দেখা যেতে পারে বলিউড তারকা রানি মুখার্জি ও অভিষেক বচ্চনকে। ছবিটিতে তাদের একে অপরের বিপরীতে কাস্ট করা হতে পারে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। 

এর আগে গুঞ্জন রটেছিল যে, রানি মুখার্জি এই ছবিতে শাহরুখ খানের মেয়ে সুহানা খানের মায়ের চরিত্রে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করবেন। তবে রানি ও অভিষেকের এই সম্ভাব্য রিইউনিয়ন ছবিটির তারকাবহুল কাস্টকে আরও বেশি আকর্ষণীয় করে তুলেছে। যদিও নির্মাতাদের পক্ষ থেকে তাদের চরিত্র সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। 

এই ছবির মাধ্যমে শাহরুখ খান ও রানি মুখার্জিরও বহু প্রতীক্ষিত পুনর্মিলন ঘটতে চলেছে। ২০০৬ সালে করণ জোহরের সুপারহিট ছবি ‘কাভি আলভিদা না কেহনা’-তে শেষবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন জনপ্রিয় এই জুটি। 

এদিকে, তারকাখচিত ‘কিং’ সিনেমাটিতে শাহরুখ, রানি, অভিষেক, সুহানা খানের পাশাপাশি দীপিকা পাড়ুকোন, অনিল কাপুর, আরশাদ ওয়ারসি, অভয় ভার্মা এবং রাঘব জুয়ালের মতো তারকাদের একটি বিশাল দল রয়েছে বলে জানা গেছে। 

সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ২৪ ডিসেম্বর বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘কিং’ সিনেমার। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

কে কার প্রতিদ্বন্দ্বী

বলিউড বনাম দক্ষিণ ভারতীয় সিনেমা কে কার প্রতিদ্বন্দ্বী

কালো গাউনে বাজিমাত রাশমিকার

কালো গাউনে বাজিমাত রাশমিকার

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

বানসালির সিনেমায় বোল্ড দৃশ্যে আলিয়া ভাট

অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হতে হয়: ফাতিমা সানা

অনিচ্ছা সত্ত্বেও কিছু চরিত্রে রাজি হতে হয়: ফাতিমা সানা

অজয় দেবগনের জুহুর বাংলোর নির্মাণকাজ থামাল করপোরেশন

অজয় দেবগনের জুহুর বাংলোর নির্মাণকাজ থামাল করপোরেশন

আরও পড়ুন

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম