Logo
Logo
×

Advertisement

বিনোদন

মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৯ পিএম

মেয়ের জন্মদিনে আসন্ন সন্তানকে নিয়ে যে বার্তা দীপিকা-রণবীরের

Advertisement

বলিউড অভিনেতা রণবীর সিং বর্তমানে ‘প্রলয়’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। তবে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার পর তিনি নাকি সংসারে মন দেবেন বলে জানিয়েছেন।

রণবীর সিং আগস্ট মাস থেকে তার নতুন সিনেমা ‘প্রলয়’-এর কাজ শুরু করেছিলেন। দীপাবলি পর্যন্ত শুটিং করবেন এ অভিনেতা। এরপর তিনি পিতৃত্বকালীন ছুটিতে যাবেন। আগামী ২০২৭ সালে ফের সিনেমার দ্বিতীয় দফার শুটিং শুরু হওয়ার কথা।

অন্যদিকে মা হওয়ার পর অভিনেত্রী দীপিকা পাড়ুকোন শর্ত দিয়েছিলেন— আট ঘণ্টার বেশি কাজ করবেন না। কন্যা দুয়ার সঙ্গে সময় কাটাবেন। তবে রণবীর ব্যস্ত ছিলেন সেই সময়ে ‘ধুরন্ধর’ সিনেমার শুটিং নিয়ে। কিন্তু দ্বিতীয় সন্তানের জন্মের পর সংসারে সময় দিতে চাইছেন রণবীর।

দ্বিতীয় সন্তানের অপেক্ষায় দিন গুনছেন দীপিকা পাড়ুোকন ও রণবীর সিং। এর মধ্যেই দেখতে দেখতে দুয়া পাড়ুকোন সিংয়ের বয়স দুই বছর হয়ে গেল। বাবা-মায়ের মধ্যমণি সে। কন্যার জন্মদিনের একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে নিলেন এ তারকা দম্পতি।

সেই সঙ্গে অভিনেত্রীর মাতৃত্বের দুই বছর পূর্ণ হলো মঙ্গলবার (৮ সেপ্টেম্বর)। এই দিনে দীপিকার স্ফীতোদরও প্রকাশ্যে এলো। আসন্ন সন্তানও তাদের ভাগ করা ছবিতে জায়গা করে নিল। 

সাদা রঙের লেসের তৈরি প্যান্ট ও ক্রপ টপ, মুখ প্রসাধনহীন। এমন বেশে দেখা গেছে দীপিকা  পাড়ুকোনকে। রণবীরের পরনেও ছিল সাদা রঙের প্যান্ট ও লিনেন শার্ট। আর ছোট্ট দুয়ার পরনেও সাদা রঙের ফ্রিল দেওয়া টপ ও প্যান্ট। মাথায় ফিতে দিয়ে বাঁধা ঝুঁটি। বাবা-মায়ের সঙ্গে হাসির ফোয়ারা তার মুখেও।

একটি ছবিতে দেখা গেছে, দীপিকা ও রণবীরের মাঝখানে দাঁড়িয়ে ছোট্ট দুয়া। সে মুখ ঢেকে আহ্লাদিত হয়ে দাঁড়িয়ে আছে। আবার কোথাও দেখা যাচ্ছে দীপিকার স্ফীতোদর ছুঁয়ে দেখছে দুয়া ও রণবীর। আরেক ছবিতে দেখা গেছে, দুয়াকে কোলে নিয়ে খেলছেন রণবীর সিং।

সামাজিক মাধ্যমে ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে দীপিকা ও রণবীর লিখেছেন— বেবি দুয়া এবং আমাদের মন— দুটোই বড় হচ্ছে। আপনাদের আশীর্বাদের জন্য ধন্যবাদ। 

দুয়াকে ভক্ত-অনুরাগীরা জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। আর আসন্ন সন্তানের জন্য তারকা দম্পতিকেও শুভেচ্ছা জানিয়েছেন তারা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

ইমরানের সিদ্ধান্তেই বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী

ইমরানের সিদ্ধান্তেই বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী

একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক সুরভি জ্যোতির, যা বললেন অভিনেত্রী

একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক সুরভি জ্যোতির, যা বললেন অভিনেত্রী

এবার অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার

এবার অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার

প্রেমে পড়েছেন অক্ষয়পুত্র, ছবি ভাইরাল

প্রেমে পড়েছেন অক্ষয়পুত্র, ছবি ভাইরাল

আরও পড়ুন

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম