Logo
Logo
×

Advertisement

বিনোদন

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০৯:৩৮ পিএম

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

বলিউড অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী কারিনা।

Advertisement

সম্প্রতি ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলেছেন বলিউড অভিনেতা সাইফ আলী খান। সেখানে নিজের ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। এবার বাড়ির বারান্দায় বসে গিটার বাজানোর একটি ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেতা। তবে গিটার বাজানোর দৃশ্যের চেয়ে স্ত্রী কারিনা কাপুরের সঙ্গে তার মজার কথোপকথনই বেশি নজর কেড়েছে নেটিজেনদের।

ভিডিওতে নীল কুর্তা ও সাদা পায়জামা পরে হলুদ রঙের একটি ইলেকট্রিক গিটার বাজাতে দেখা যায় সাইফকে। তার সঙ্গে ড্রামসহ বিভিন্ন বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন আরও কয়েকজন সংগীতশিল্পী। বাড়ির বারান্দাতেই গানের আসরের জন্য সুন্দর করে সাজানো হয়েছিল জায়গাটি। ভিডিওর ক্যাপশনে সাইফ লেখেন, ‘সুরটা খুঁজে পেয়েছি, তাল হারিয়ে ফেলেছি, তবু দারুণ সময় কেটেছে।’

ভিডিওটি প্রকাশের পর মন্তব্যের ঘরে সাইফের প্রশংসা করেন কারিনা। স্বামীর উদ্দেশে তিনি লেখেন, ‘পৃথিবীর সবচেয়ে কুল স্বামী কে? আমি কি বলতে পারি, আমার স্বামী?’     

স্ত্রীর এমন প্রশংসার জবাবে মজার ছলে সাইফ লেখেন, ‘প্লিজ, নজর লাগিও না।’ তাদের এই খুনসুটিপূর্ণ কথোপকথন বেশ উপভোগ করছেন ভক্তরা। সাইফের মন্তব্যে মজার ছলে নজর লাগার ভয়ও খুঁজে পেয়েছেন নেটিজেনদের অনেকে।

২০১২ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন সাইফ আলী খান ও কারিনা কাপুর। বিয়ের আগে প্রায় পাঁচ বছর প্রেমের সম্পর্কে ছিলেন এই তারকা দম্পতি। তাদের দুই ছেলে—তৈমুর আলী খান ও জেহ আলী খান।

এর আগে অভিনেত্রী অমৃতা সিংয়ের সঙ্গে সংসার করেছিলেন সাইফ। সেই সংসারে তার দুই সন্তান রয়েছেন। তারা হলেন বলিউড অভিনেত্রী সারা আলী খান ও অভিনেতা ইব্রাহিম আলী খান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

ইমরানের সিদ্ধান্তেই বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী

ইমরানের সিদ্ধান্তেই বিচ্ছেদ, জানালেন সাবেক স্ত্রী

একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক সুরভি জ্যোতির, যা বললেন অভিনেত্রী

একাধিক অভিনেতার সঙ্গে সম্পর্ক সুরভি জ্যোতির, যা বললেন অভিনেত্রী

এবার অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার

এবার অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার

প্রেমে পড়েছেন অক্ষয়পুত্র, ছবি ভাইরাল

প্রেমে পড়েছেন অক্ষয়পুত্র, ছবি ভাইরাল

‘ইন্ডাস্ট্রিতে সালমান খানই একমাত্র টাইগার’

‘ইন্ডাস্ট্রিতে সালমান খানই একমাত্র টাইগার’

আরও পড়ুন

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

স্বামীকে প্রশংসা কারিনার, ‘নজর লাগিও না’ বললেন সাইফ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

বাংলায় কারচুপি করে জিতেছে বিজেপি: নাসিরুদ্দিন শাহ

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

ঢাকায় অনুষ্ঠিত হলো ‘চ্যারিটি গজল সন্ধ্যা’

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

পাকিস্তানি সিরিয়ালের আবু বকরকে নিয়ে দর্শকদের এত কৌতূহল কেন?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম