Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রেমে পড়েছেন অক্ষয়পুত্র, ছবি ভাইরাল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০২৬, ০১:২০ পিএম

প্রেমে পড়েছেন অক্ষয়পুত্র, ছবি ভাইরাল

ছবি: সংগৃহীত

Advertisement

বর্ষীয়ান অভিনেতা চাঙ্কিপাণ্ডেকন্যা অনন্যা পাণ্ডে বলিউডের পরিচিত মুখ। খিলাড়িখ্যাত অভিনেতা অক্ষয় কুমারপুত্র অভিনেতা আরব ভাটিয়ার সঙ্গে একফ্রেমে ছবি প্রকাশ্যে আসতেই ভাইরাল। শুরু হয়েছে নতুন করে জল্পনা-কল্পনা। তাদের ভক্ত-অনুরাগীদের মনে প্রশ্ন— বন্ধুত্বের সম্পর্ক কি এবার প্রেমের দিকে এগোচ্ছে? 

সামাজিক মাধ্যমে প্রকাশ্যে আসা সেই ছবিতে আরব ভাটিয়াকে দেখা গেছে, ধূসর রঙের নকশা করা কার্ডিগান ও গাঢ় শার্টে। অন্যদিকে বাদামি রঙের ঢিলেঢালা হুডিতে ধরা দিয়েছেন চাঙ্কিপাণ্ডেকন্যা। তাদের এ স্বাভাবিক মুহূর্তই আজ অস্বাভাবিকভাবে নজরে দেখছেন ভক্ত-অনুরাগীরা। এরপর থেকেই দুজনের সম্পর্কের সমীকরণ নিয়ে শুরু হয়েছে নানা গুঞ্জন। 

এ নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে এ জল্পনা নিয়ে অনন্যা বা আরব ভাটিয়া— কারো পক্ষ থেকেই কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তাই শুধু একটি ছবি দেখে তাদের প্রেমের সম্পর্ক নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

যদিও এ মুহূর্তে সামাজিক মাধ্যমে সেই ছবি প্রকাশ্যে আসতেই বলিউডের অন্দরমহলে নতুন করে আলোচনার সূত্রপাত হয়েছে— অক্ষয় কুমারের ছেলের প্রেমে পড়েছেন অনন্যা পাণ্ডের। তবে সত্যিই কি প্রেম করছেন দুজন, নাকি নিছক বন্ধুত্ব; তা নিয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য নেই।

সম্প্রতি অনন্যা পাণ্ডে ও আরব ভাটিয়ার সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিটিতে দেখা যায়, পাশাপাশি বসে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তারা। তাদের হাতে ছিল বাড়িতে তৈরি কিছু খাবার। এ ছবিটি তাদের এক বন্ধু সামাজিক মাধ্যমে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার  করেছিলেন। সেই ছবিটি পুনরায় পোস্ট করেছেন অনন্যা পাণ্ডে। ছবির ক্যাপশনে মজার ছলে লেখা ছিল— ‘গাইজ, আমার হাতে তৈরি খাবার অবশেষে অনুমোদন পেয়েছে!’

উল্লেখ্য, অভিনেতা অক্ষয় কুমার ও অভিনেত্রী টুইঙ্কেল খান্নার ছেলে আরব ভাটিয়া বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। তারকা পরিবারের সন্তান হলেও বলিউডের ঝলমলে দুনিয়া কিংবা সামাজিক মাধ্যমে তাকে খুব একটা সক্রিয় দেখা যায় না। অভিনয়ের জগতে পা রাখার বদলে ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই বেশি পছন্দ করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এবার অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার

এবার অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার

‘ইন্ডাস্ট্রিতে সালমান খানই একমাত্র টাইগার’

‘ইন্ডাস্ট্রিতে সালমান খানই একমাত্র টাইগার’

ফের শাহরুখ-দীপিকা একসঙ্গে?

ফের শাহরুখ-দীপিকা একসঙ্গে?

এবার বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি, আসছে যার নাম

এবার বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি, আসছে যার নাম

আট দিনেই ৬০৬ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ওঠার অপেক্ষায় ‘জেলার ২’

আট দিনেই ৬০৬ কোটি রুপি আয়, তামিল সিনেমার শীর্ষে ওঠার অপেক্ষায় ‘জেলার ২’

সতর্ক করলেন সালমান খান

সতর্ক করলেন সালমান খান

আরও পড়ুন

এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে

এআই দিয়ে নির্মিত পুরো চলচ্চিত্র, প্রথমবার মুক্তি পেল চীনে

স্ত্রী ভেবে ভাইরাল, আসলে কে সেই নারী জানালেন বাপ্পি চৌধুরী

স্ত্রী ভেবে ভাইরাল, আসলে কে সেই নারী জানালেন বাপ্পি চৌধুরী

এবার অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার

এবার অমিতাভ বচ্চন ও দিলজিৎ দোসাঞ্জকে হুমকি, মুম্বাইয়ে নিরাপত্তা জোরদার

প্রেমে পড়েছেন অক্ষয়পুত্র, ছবি ভাইরাল

প্রেমে পড়েছেন অক্ষয়পুত্র, ছবি ভাইরাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম