Logo
Logo
×

Advertisement

বিনোদন

ক্যাটরিনার পাশে সালমান, নতুন আলোচনায় অভিনেতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ পিএম

ক্যাটরিনার পাশে সালমান, নতুন আলোচনায় অভিনেতা

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ ও অভিনেতা সালমান খান।

Advertisement

সন্তান হওয়ার পর ওজন বাড়ায় ক্যাটরিনা কাইফকে নিয়ে ইন্টারনেট দুনিয়ায় কম আলোচনা-সমালোচনা হয়নি। আর এই সময় ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে নতুন আলোচমাই বলিউডের ভাইজান সালমান খান। তার মন্তব্য ভাইরাল হতেই নেটদুনিয়ায় নতুন তকমা ‘পুকি’। 

তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা নতুন নয়। তবে এবার সেই আলোচনায় শিরোনামে এসেছেন সালমান খান। সাবেক প্রেমিকা ক্যাটরিনা কাইফের সন্তান জন্মের পর ওজন বেড়ে যাওয়া নিয়ে অনলাইনে ট্রলের বিরুদ্ধে সরব হয়েছেন বলিউডের এই অভিনেতা। আর তার সেই অবস্থানই প্রশংসা কুড়িয়েছে নেটিজেনদের। 

‘বিগ বস ২০’-এর ‘উইকেন্ড কা ভার’ পর্বে সালমান বলেন, সন্তান জন্মের পর ওজন বাড়া খুবই স্বাভাবিক। তিনি বলেন, কেউ গর্ভবতী হওয়ার পর ওজন বাড়লে তাকে নিয়ে ট্রল করার কোনো কারণ নেই। তিনি আরও বলেন, ক্যাটরিনা যখন আবার সিনেমায় ফিরবেন, তখন নিজের মতো করে ফিট হয়ে ফিরবেন। আপাতত তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে চান।  

সালমানের এই বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়তেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় প্রশংসার ঝড়। জেন-জি-র জনপ্রিয় শব্দ ‘পুকি’ ব্যবহার করে অনেকে সালমানকে সমর্থন জানান। কেউ লিখেছেন, গ্রিন ফ্ল্যাগের যদি কোনো মুখ থাকে, তাহলে সেটি সালমান খান।অন্য একজন লেখেন, গ্রিন ফ্ল্যাগ তো এখন সালমান খানকেই মনে হচ্ছে।

শুধু ক্যাটরিনা নয়, অনলাইনে তারকাদের ট্রোলিং নিয়েও মুখ খোলেন সালমান। নিজের বয়স নিয়েও কটাক্ষের জবাব দেন তিনি। ৬০ বছর বয়স প্রসঙ্গে অভিনেতা বলেন, সবসময় ‘ম্যায়নে প্যায়ার কিয়া’র সময়ের মতো থাকা সম্ভব নয়। একপর্যায়ে ট্রোলারদের উদ্দেশে ক্যামেরার সামনে নিজের শার্ট ও টুপি খুলে মেকআপ মুছে ফেলেন সালমান। পাশাপাশি অভিনেত্রীদের শরীরের বিভিন্ন অংশের ‘অনুপযুক্ত’ ছবি তোলার জন্য পাপারাজ্জিদেরও কড়া সমালোচনা করেন তিনি।

উল্লেখ্য, সালমান ও ক্যাটরিনা একসময় প্রেমের সম্পর্কে ছিলেন বলে দীর্ঘদিন ধরে আলোচনা ছিল। তবে সে সম্পর্ক ভেঙে যায়। কিছু বছর পর বলিউড অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে সম্পর্ক তৈরি হয় ক্যাটরিনার। ২০২১ সালে তাদের বিয়ে হয় এবং গত নভেম্বরে তারা প্রথম সন্তানের বাবা-মা হন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কের মুখে বিগ বস প্রতিযোগী

সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কের মুখে বিগ বস প্রতিযোগী

ক্যাটরিনাকে ট্রলিং, প্রতিবাদে সালমানে পাশে দাঁড়ালেন বিবেক

ক্যাটরিনাকে ট্রলিং, প্রতিবাদে সালমানে পাশে দাঁড়ালেন বিবেক

বিগ বস বাংলায় সালমানের পথ অনুসরণ করছেন না সৌরভ, জানালেন কারণ

বিগ বস বাংলায় সালমানের পথ অনুসরণ করছেন না সৌরভ, জানালেন কারণ

সালমানের প্রশংসা রিচার

সালমানের প্রশংসা রিচার

ক্যাটরিনাকে নিয়ে ট্রল, সমালোচকদের ‘অশিক্ষিত’ বললেন পরিণীতি

ক্যাটরিনাকে নিয়ে ট্রল, সমালোচকদের ‘অশিক্ষিত’ বললেন পরিণীতি

মাতৃত্বের পরের শারীরিক পরিবর্তন নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

মাতৃত্বের পরের শারীরিক পরিবর্তন নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা

আরও পড়ুন

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম