Logo
Logo
×

Advertisement

বিনোদন

সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কের মুখে বিগ বস প্রতিযোগী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পিএম

সালমান খানের ‘সক্ষমতা’ নিয়ে খোঁচা, বিতর্কের মুখে বিগ বস প্রতিযোগী

Advertisement

জনপ্রিয় অনুষ্ঠান ‘বিগ বস ২০’-এর ঘরে পুরুষত্ব ও গোঁফ নিয়ে একটি বক্তব্য কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মাঝে তীব্র সমালোচনা শুরু হয়েছে। সামাজিক মাধ্যমে এ বিতর্কিত মন্তব্যের কারণে সংবাদের শিরোনামে এসেছেন ‘পঞ্চায়েত’ সিরিজখ্যাত অভিনেতা আসিফ খান। তার এ বক্তব্য নিয়ে চলছে তুমুল সমালোচনা। 

নেটিজেনদের একাংশ মনে করছেন, এই মন্তব্যের মাধ্যমে আসিফ পরোক্ষভাবে অনুষ্ঠানটির সঞ্চালক সালমান খানকে অপমান করেছেন। তবে আসিফ খানের এমন মন্তব্য কেন্দ্র করে আগামী পর্বগুলোতে নতুন বিতর্কের আভাস পাওয়া গেছে। 

আসিফ খানের এ মন্তব্যের পর প্রতিযোগিতার অন্য সদস্যরা তাৎক্ষণিকভাবে এর  প্রতিবাদ জানান। তাকে সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে বলেন, সমাজের বহু মানুষেরই গোঁফ থাকে না। এমনকি এই অনুষ্ঠানের মূল সঞ্চালক অভিনেতা সালমান খানেরও সব সময় গোঁফ থাকে না। 

আরেক প্রতিযোগী আসিফের এই বক্তব্যের বিরোধিতা করে বলেন, একজন প্রকৃত পুরুষ কখনোই উগ্র বা হিংসুটে হয় না; বরং পুরো পরিবারকে একসঙ্গে আগলে রাখেন।

অন্য আরেক প্রতিযোগী গুল্লু অভিযোগ তোলেন, প্রতিযোগী ইয়াং ডিএসএ নিজের দলের সব সদস্যের গোঁফের বিন্যাস নিজের মতো করিয়ে নিচ্ছেন। এর জবাবে আসিফ খান তার রাজস্থানি সংস্কৃতির প্রসঙ্গ টেনে বলেন, আমরা রাজস্থান থেকে এসেছি। এই গোঁফ আমাদের পরিচয়, আর যাদের গোঁফ নেই, তাদের আমরা পুরুষ মানুষ বলে মনেই করি না। তাই দাড়ি-গোঁফ এমনই রাখা হয়।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ক্যাটরিনাকে ট্রলিং, প্রতিবাদে সালমানে পাশে দাঁড়ালেন বিবেক

ক্যাটরিনাকে ট্রলিং, প্রতিবাদে সালমানে পাশে দাঁড়ালেন বিবেক

বিগ বস বাংলায় সালমানের পথ অনুসরণ করছেন না সৌরভ, জানালেন কারণ

বিগ বস বাংলায় সালমানের পথ অনুসরণ করছেন না সৌরভ, জানালেন কারণ

সালমানের প্রশংসা রিচার

সালমানের প্রশংসা রিচার

ক্যাটরিনার পাশে সালমান, নতুন আলোচনায় অভিনেতা

ক্যাটরিনার পাশে সালমান, নতুন আলোচনায় অভিনেতা

ক্যাটরিনার ওজন নিয়ে ট্রল, যে কড়া বার্তা দিলেন সালমান

ক্যাটরিনার ওজন নিয়ে ট্রল, যে কড়া বার্তা দিলেন সালমান

মোদিকে বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা দিলেন শাহরুখ-সালমান

মোদিকে বিশেষ দিনে শুভেচ্ছা বার্তা দিলেন শাহরুখ-সালমান

আরও পড়ুন

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

অভিনেতার বুকে মাথা রাখায় মামলা

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

হঠাৎ বিয়ের ছবি প্রকাশ করলেন প্রভা, ঘটনা কী?

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

শাহরুখকে এক ঝলক দেখার আশায় মান্নাতের সামনে দাঁড়িয়ে থাকতাম: রাজকুমার রাও

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

একবিংশ শতাব্দীর সেরা টিভি শো ‘ব্রেকিং ব্যাড’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম