Logo
Logo
×

Advertisement

বিনোদন

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

Advertisement

বাবা শাকিব খানের সঙ্গে জন্মদিনের কেক কেটে বিশেষ মুহূর্ত উদযাপন করেছে আব্রাম খান জয়। বাবার সঙ্গে জন্মদিন পালনের সেই আনন্দঘন মুহূর্তের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে জয়ের ফেসবুক পেজে। ভিডিওটির সঙ্গে দেওয়া হয়েছে আবেগমাখা একটি বার্তাও।

সেখানে জয় বাবাকে উদ্দেশ্য করে লিখেছে, ‘পাপা, আমাকে সব সময় এভাবে আদর করো। তোমার ভালোবাসায় আমি যেন অনেক বড় হতে পারি।’

গত ২৭ সেপ্টেম্বর ছেলের জন্মদিনের প্রথম প্রহরেই আবেগঘন শুভেচ্ছা জানিয়েছিলেন অপু বিশ্বাস। নিজের সঙ্গে জয়ের কয়েকটি ছবি প্রকাশ করে তিনি লেখেন, ‘শুভ জন্মদিন জয় বাবা। তুমি আমার জীবনের সেই মানুষ, যার হাসিতে আমার পৃথিবী আলোকিত হয়। তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর উপহার বাবা। শুভ জন্মদিন।’

ছেলের বিশেষ দিনে শুভেচ্ছা জানাতে পিছিয়ে ছিলেন না শাকিব খানও। কালো কোটি ও পাঞ্জাবি পরা জয়ের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা, বাবা। তুমি যেন আকাশের নক্ষত্রের মতো উঁচুতে পৌঁছাতে পারো এবং তোমার প্রতিটি স্বপ্নকে বাস্তবে রূপ দিতে পারো।’

২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে জন্ম নেয় শাকিব খান ও অপু বিশ্বাসের একমাত্র সন্তান আব্রাম খান জয়। এর আগে ২০০৮ সালে বিয়ে করলেও ক্যারিয়ারের কথা বিবেচনা করে দীর্ঘদিন নিজেদের বিয়ের খবর গোপন রেখেছিলেন এই দুই তারকা।

পরবর্তীতে ২০১৭ সালের ১০ এপ্রিল একটি টেলিভিশন অনুষ্ঠানে এসে বিয়ে ও সন্তানের বিষয়টি প্রকাশ্যে আনেন অপু বিশ্বাস। এরপর থেকেই শাকিব-অপুর সন্তান জয়কে ঘিরে ভক্ত-দর্শকদের আগ্রহ বাড়তে থাকে। সময়ের সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারীদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠে তারকা দম্পতির এই সন্তান।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন

শাকিব খানের দুই স্ত্রীকে নিয়ে যা বললেন অভিনেত্রী নূতন

দীর্ঘদিন পর এক সিনেমায় ফিরছেন শাকিব-ডিপজল

দীর্ঘদিন পর এক সিনেমায় ফিরছেন শাকিব-ডিপজল

এক দশকের অবসান ঘটিয়ে নতুন রূপে ফিরছেন শাকিব খান

এক দশকের অবসান ঘটিয়ে নতুন রূপে ফিরছেন শাকিব খান

তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান

তারা দুজন আমার লাইফের পার্ট: শাকিব খান

শাকিব খানের অনুরোধ রাখতে যে শর্ত দিলেন ববিতা

শাকিব খানের অনুরোধ রাখতে যে শর্ত দিলেন ববিতা

ফের বড় পর্দায় একসঙ্গে শাকিব-ইধিকা?

ফের বড় পর্দায় একসঙ্গে শাকিব-ইধিকা?

আরও পড়ুন

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

যে কারণে পাকিস্তান হাইকমিশনকে কড়া হুঁশিয়ারি দিলেন নায়ক সোহেল রানা

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

ছেলেকে নিয়ে জন্মদিনের কেক কাটলেন শাকিব খান

কেন কাজে গিয়ে তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি?

কেন কাজে গিয়ে তিন ঘণ্টা কেঁদেছিলেন পরিণীতি?

৩ বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, জানালেন তাপসী পান্নু

৩ বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, জানালেন তাপসী পান্নু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম