Logo
Logo
×

Advertisement

সরকার

খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল

Advertisement

Icon

মিরপুর (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ পিএম

খেলাধুলা সীমান্ত পেরিয়ে শান্তি ও বন্ধুত্বের সেতুবন্ধ গড়ে তোলে: প্রতিমন্ত্রী আমিনুল

ছবি: সংগৃহীত

Advertisement

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, খেলাধুলা শুধু পদক জয়ের প্রতিযোগিতা নয়, এটি সীমান্ত, ভাষা ও সংস্কৃতির বিভেদ অতিক্রম করে মানুষে মানুষে বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা ও দীর্ঘস্থায়ী কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলার অন্যতম শক্তিশালী মাধ্যম।

শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১ ও সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আমিনুল হক বলেন, খেলাধুলার এমন এক অনন্য শক্তি রয়েছে, যা সব ধরনের সীমারেখা অতিক্রম করে মানুষকে একত্রিত করতে পারে।

তিনি বলেন, আজ এখানে ৭০০-এর বেশি অ্যাথলেট ও কর্মকর্তাকে একসঙ্গে দেখে মনে হচ্ছে, খেলাধুলা কেবল প্রতিযোগিতার ক্ষেত্র নয়; এটি শান্তি, বন্ধুত্ব ও আঞ্চলিক সহযোগিতারও একটি শক্তিশালী মাধ্যম।

প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশের জন্য এই আন্তর্জাতিক চ্যাম্পিয়নশিপ আয়োজন শুধু প্রশাসনিক সাফল্য নয়, বরং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সংহতি ও পারস্পরিক আস্থার প্রতি বাংলাদেশের অঙ্গীকারের প্রতিফলন। অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও মূল্যবোধে আবদ্ধ দক্ষিণ এশিয়ার দেশগুলোর তরুণদের একই মঞ্চে এনে শান্তি ও সম্মিলিত অগ্রগতির ভিত্তিকে আরও শক্তিশালী করার সুযোগ সৃষ্টি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

সরকারের ক্রীড়া উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, যুব উন্নয়নকে সরকার জাতীয় অগ্রগতির অন্যতম প্রধান ভিত্তি হিসেবে বিবেচনা করছে। বিশ্বমানের ক্রীড়া অবকাঠামো নির্মাণ, উচ্চমানের প্রশিক্ষণ এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণে ধারাবাহিকভাবে বিনিয়োগ করা হচ্ছে। আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিযোগিতা আয়োজনের সক্ষমতা অর্জনে বাংলাদেশের অগ্রযাত্রারই প্রমাণ এ সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ।

বাংলাদেশ কারাতে ফেডারেশন ও আয়োজক কমিটিকে সফলভাবে টুর্নামেন্ট আয়োজনের জন্য অভিনন্দন জানিয়ে তিনি বলেন, তাদের পরিকল্পনা ও নিরলস প্রচেষ্টার ফলেই এ আন্তর্জাতিক আসর বাস্তবায়ন সম্ভব হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান এবং স্বাগতিক বাংলাদেশের অংশগ্রহণকারী অ্যাথলেটদের স্বাগত জানিয়ে আমিনুল হক বলেন, এই প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রতিটি ক্রীড়াবিদ নিজ দেশের প্রতিনিধিত্ব করলেও তারা সম্মিলিতভাবে দক্ষিণ এশিয়ার ঐক্য ও সম্প্রীতির দূত।

অ্যাথলেটদের উদ্দেশে তিনি বলেন, বহু বছরের কঠোর পরিশ্রম, শৃঙ্খলা ও আত্মত্যাগের মধ্য দিয়ে আপনারা এই মঞ্চে পৌঁছেছেন। প্রতিযোগিতায় সর্বোচ্চ সামর্থ্য দিয়ে লড়াই করবেন, তবে ক্রীড়াসুলভ আচরণ, বিনয় ও পারস্পরিক সম্মান যেন সব সময় অটুট থাকে। বিজয় বিনয়ের সঙ্গে গ্রহণ করবেন, পরাজয় মেনে নেবেন মর্যাদার সঙ্গে। আপনাদের এই নিষ্ঠাই ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।

বক্তব্যের শেষ পর্যায়ে অসীম গৌরব ও কৃতজ্ঞতা প্রকাশ করে প্রতিমন্ত্রী আনুষ্ঠানিকভাবে ১০ম সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর উদ্বোধন ঘোষণা করেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ইস্যুতে সরকারের কাছে ৪ প্রশ্ন তাসনিম জারার

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ইস্যুতে সরকারের কাছে ৪ প্রশ্ন তাসনিম জারার

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

মিরপুরে রাড্ডা স্বাস্থ্যসেবা কেন্দ্রে হামলা-ভাঙচুরের নেপথ্যে কী কারণ?

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ হচ্ছে: প্রতিমন্ত্রী

৪৯৫ উপজেলায় ক্রীড়া অফিসার নিয়োগ হচ্ছে: প্রতিমন্ত্রী

অস্ত্র উঁচিয়ে ছাত্রদল নেতাকে বিএনপি নেতার হুমকি

অস্ত্র উঁচিয়ে ছাত্রদল নেতাকে বিএনপি নেতার হুমকি

মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি

জাল জিডি থেকে ভুয়া সিল মিরপুরে নিকাহ রেজিস্ট্রার আজিজের ভয়ংকর জালিয়াতি

প্রতিটি ইউনিয়নে স্থায়ী খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রতিটি ইউনিয়নে স্থায়ী খেলার মাঠ হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী

আরও পড়ুন

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহ্দী আমিন

সরকারের নাম ভাঙিয়ে অপকর্ম করলে ছাড় নয়: মাহ্দী আমিন

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

দুই মাসে সাড়ে ৮ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করেছে সরকার

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নভেম্বরে ভারত সফরে যেতে পারেন তারেক রহমান

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

নিউইয়র্ক সফর শেষে ঢাকায় প্রধানমন্ত্রী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম