Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘যুক্তরাজ্যে নিয়মিত বড় ধরনের সাইবার হামলা চালায় ইরান ও চীন’

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৫ এপ্রিল ২০২৬, ১০:৫৯ পিএম

‘যুক্তরাজ্যে নিয়মিত বড় ধরনের সাইবার হামলা চালায় ইরান ও চীন’

Advertisement

যুক্তরাজ্যে হওয়া সবচেয়ে গুরুতর সাইবার হামলাগুলো রাশিয়া, ইরান ও চীনের মতো শত্রু রাষ্ট্রগুলো দ্বারা পরিচালিত হচ্ছে। এমন অভিযোগ করেছেন দেশটির ন্যাশনাল সাইবার সিকিউরিটি সেন্টারের (এনসিএসসি) প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড হর্ন। 

তিনি বলেন, যুক্তরাজ্য প্রতি সপ্তাহে চারটি গুরুত্বপূর্ণ সাইবার হামলার মুখোমুখি হচ্ছে এবং ‘আধুনিক ইতিহাসের সবচেয়ে বড় ভূরাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে’ যাচ্ছে।  

এনসিএসসি প্রধানের মতে, ব্রিটিশ ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে সাইবার হামলা প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে হবে, কারণ কোনো আন্তর্জাতিক সংঘাতে জড়ালে যুক্তরাজ্যকে ‘বৃহৎ পরিসরে’ লক্ষ্যবস্তু করা হতে পারে।

এসব হামলার প্রভাব সাম্প্রতিক বড় র‍্যানসমওয়্যার হামলার মতোই ভয়াবহ হতে পারে বলেও তিনি জানিয়েছেন।

রিচার্ড হর্ন তার পর্যালোচনায় বলেন, চীন তাদের সাইবার কার্যক্রমে ‘অত্যন্ত বিস্ময়কর মাত্রার জটিলতা ও দক্ষতা’ অর্জন করেছে। ইরান প্রায় নিশ্চিতভাবেই সাইবার কার্যক্রম ব্যবহার করছে এমন ব্রিটিশ নাগরিকদের দমন-পীড়নে সহায়তা করার জন্য, যাদেরকে শাসনব্যবস্থার জন্য হুমকি হিসেবে দেখা হয়। 

তিনি আরও বলেন, রাশিয়া ইউক্রেন থেকে সাইবার নিরাপত্তা বিষয়ে যে শিক্ষা লাভ করেছে, তা আরও ব্যাপকভাবে প্রয়োগ করছে।

সাম্প্রতিক মাসগুলোতে সুইডেন, পোল্যান্ড, ডেনমার্ক ও নরওয়ের কর্তৃপক্ষ সতর্ক করেছে যে রাশিয়ার সঙ্গে যুক্ত হ্যাকাররা তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামো—যেমন বিদ্যুৎকেন্দ্র ও বাঁধ—লক্ষ্য করে হামলা চালিয়েছে।

এনসিএসসি প্রধান বলেন, দ্রুত প্রযুক্তিগত পরিবর্তন ও বাড়তে থাকা ভূরাজনৈতিক উত্তেজনার কারণে সাইবারস্পেস এখন এক ধরনের অনিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে রয়েছে।

তিনি আরও জানান, উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ভবিষ্যতে সাইবার হামলার ঝুঁকি বাড়াতে পারে, তবে একই সঙ্গে প্রতিরক্ষার ক্ষেত্রেও এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

আমেরিকার ওপর আমাদের কোনো আস্থা নেই: পেজেশকিয়ান

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

হামলা হলে নতুন অস্ত্রে পালটা জবাবের হুঁশিয়ারি ইরানের

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

সিএনএনের বিশ্লেষণ শত্রু দেশে পা রেখেও বিশ্বমঞ্চে জয়জয়কার ইরানের

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

আরও পড়ুন

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

হরমুজে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ৮ মেরিন সেনা আহত

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

ভিডিও করায় তরুণকে মন্ত্রীর চড়, জবাব পেল তাৎক্ষণিক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

গোপনে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

আটকে গেল রূপপুরের ইউরেনিয়াম চালান বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

বাংলাদেশকে আকাশ ব্যবহার করতে দিল না পাকিস্তান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম