Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেদের ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা তাইওয়ানের

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১৬ মে ২০২৬, ০৩:০৫ পিএম

ট্রাম্পের সতর্কবার্তার পর নিজেদের ‘স্বাধীন রাষ্ট্র’ ঘোষণা তাইওয়ানের

তাইওয়ানের পতাকা। ছবি: সংগৃহীত

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাইওয়ানকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করার কয়েক ঘণ্টার মধ্যেই নিজেদের একটি ‘স্বাধীন রাষ্ট্র’ বলে ঘোষণা দিয়েছে তাইপে। 

শনিবার (১৬ মে) এক বিবৃতিতে তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘তাইওয়ান একটি সার্বভৌম ও স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্র। এটি গণপ্রজাতন্ত্রী চীনের অধীন নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতির অংশ।  ট্রাম্প এ বিষয়টি পুনর্বিবেচনার ইঙ্গিত দেওয়ার পরই তাইপের পক্ষ থেকে এমন বক্তব্য এলো।

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় আরও বলেছে, ‘তাইওয়ানের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি শুধু তাইপের প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা প্রতিশ্রুতি নয়, যা তাইওয়ান রিলেশনস অ্যাক্টে স্পষ্টভাবে উল্লেখ আছে; এটি আঞ্চলিক হুমকির বিরুদ্ধে যৌথ প্রতিরোধেরও একটি অংশ।’

এর আগে শুক্রবার (১৫ মে) বেইজিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দুই দিনের শীর্ষ বৈঠক শেষে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তাইওয়ানকে চীনের কাছ থেকে আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণা না করার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

ট্রাম্প বলেন, ‘আমি চাই না কেউ স্বাধীনতা ঘোষণা করুক।’

এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং-তে বলেছিলেন, ‘তাইওয়ানের আনুষ্ঠানিক স্বাধীনতা ঘোষণার প্রয়োজন নেই। কারণ, দেশটি নিজেকে আগেই একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখে।’

তথ্যসূত্র: আল আরাবিয়া

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

৩ হাজার কোটি ডলারের পারস্পরিক শুল্ক কমাতে সম্মত যুক্তরাষ্ট্র-চীন

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

চীনের তৎপরতা বাড়ায় প্রাতাস দ্বীপে নৌ টহল জোরদার তাইওয়ানের

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

ফিলিস্তিন চালাবে ফিলিস্তিনিরাই: চীন

আরও পড়ুন

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

ক্ষমতায় ফিরলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড দেওয়ার হুমকি বেন গভিরের

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

বেলুচিস্তানে সেনা অভিযানে ভারতীয় মদতপুষ্ট ৭১ জন নিহত

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

গাজায় যা করেছি, পশ্চিম তীরেও তাই করতে হবে: ইসরাইলি মন্ত্রী

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

বিশ্ববাজারে আরও বাড়ল তেলের দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম