Logo
Logo
×

Advertisement

আন্তর্জাতিক

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

Advertisement

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৬ পিএম

‘ইরানের হাতে টাকা-পয়সা নেই, তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে’

ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

Advertisement

ইরানের হাতে কোনো টাকা-পয়সা নেই এবং তারা অর্থনৈতিকভাবে ধুঁকছে এমন মন্তব্য করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছেন যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দিতে তেহরান যে চুক্তির প্রস্তাব দিয়েছে তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। 

টেনেসিতে একটি সফরে যাওয়ার আগে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তেহরান এখন মারাত্মক বিপদে রয়েছে। তাদের এই পরিস্থিতির জন্য তারাই দায়ী, কারণ প্রণালিটি বন্ধ করতে চেয়ে তারা নিজেরাই নিজেদের ফাঁদে ফেলেছে। 

সামরিক ইতিহাসে এমন কঠোর অবরোধ বা স্টিলের প্রাচীর এর আগে কখনো তৈরি হয়নি উল্লেখ করে তিনি জানান, যেহেতু তারা পথটি আটকে দিয়েছিল, তাই এখন তাদের ভাঁড়ারে টান পড়েছে। 

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত সংবেদনশীল এই রুটটি নিয়ে দীর্ঘ ভূরাজনৈতিক উত্তেজনার মাঝেও আন্তর্জাতিক সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে মার্কিন প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। ট্রাম্প জানান, হরমুজ প্রণালি দিয়ে প্রতিদিন প্রচুর পরিমাণে জ্বালানি তেল পরিবাহিত হয় এবং শুধু গত রাতেই এই পথ দিয়ে নিরাপদে ২৯টি জাহাজ চলাচল করেছে। 

সূত্র: আল-জাজিরা।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

‘ভোট গণনার সময় ফল পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ট্রাম্প’

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি ইরানের

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

জাতিসংঘে যুক্তরাষ্ট্র-ইরানের ‘কাবুকি’ কূটনীতি!

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ দেখিয়ে ট্রাম্পের পোস্ট

ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

আল-জাজিরার বিশ্লেষণ ইরানের যুদ্ধবিরতি প্রস্তাব প্রত্যাখ্যান করলেন ট্রাম্প, সামনে কী ঘটতে চলেছে?

আরও পড়ুন

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

নাইজেরিয়ায় ডিপথেরিয়ার প্রাদুর্ভাবে ৩১ জনের মৃত্যু

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদার দাবিতে ওয়াংচুকের আলটিমেটাম

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

ভারতের হাসপাতালে বাংলাদেশির লাশ ৮ দিন আটকে রাখার অভিযোগ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

দক্ষ কর্মীদের জন্য জার্মানিতে ৬ লাখেরও বেশি শূন্যপদ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম